Greenfield Entertainment MusicFest

Greenfield Entertainment MusicFest Event Organiser

Eid Mubarak Everyone ❤️
20/03/2026

Eid Mubarak Everyone ❤️

Meeting……❤️
10/11/2025

Meeting……❤️

04/11/2025
04/11/2025

অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১ নভেম্বর অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন — “Gamma College MusicFest 2025”। হাজারো দর্শকের উপচে পড়া ভিড়ে Whitlam Leisure Centre-এ আয়োজনটি পরিণত হয় এক অনন্য সংগীত উৎসবে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের দুই কিংবদন্তি ব্যান্ড আর্টসেল ও মাইলস এক মঞ্চে পারফর্ম করে সিডনির প্রবাসী সংগীতপ্রেমীদের মুগ্ধ করেন। আয়োজন করে Greenfield Entertainment, টাইটেল স্পনসর ছিল Gamma College।

রাতের শুরুতেই মঞ্চে আসে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। “অনিকেত প্রান্তর ”, “অবসাদ”, “অচেনা ভালোবাসা”, “ধূসর সময়”-এর মতো গানগুলোয় কাঁপতে থাকে হলজুড়ে দর্শক। তরুণ প্রবাসীরা একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠে, যেন ঢাকার কোনো রক কনসার্টের আবহ।

আর্টসেলের পর মঞ্চে উঠে আসে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস।

শুরুতেই প্রয়াত শিল্পী সাফিন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। মাইলস তাদের জনপ্রিয় গান “জাদু” ও “দরদিয়া” সাফিন আহমেদকে উৎসর্গ করে পরিবেশন করলে পুরো হলজুড়ে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। দর্শক ও শিল্পী — সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

মাইলসের প্রতিটি গানে ছিল অদ্ভুত এক জাদু ও নস্টালজিয়া। “ফিরিয়ে দাও আমারে”, “চাঁদ তারা সূর্য”, “নীলা” — প্রতিটি গানে সিডনি কেঁপে ওঠে উচ্ছ্বাসে।

কনসার্টে ব্যবহৃত সাউন্ড, লাইট ও LED প্রোডাকশন মান ছিল আন্তর্জাতিক মানের। দর্শক ও শিল্পীরা একবাক্যে প্রশংসা করেছেন আয়োজনের নিখুঁত কারিগরি ব্যবস্থাপনা ও মানসম্পন্ন পারফরম্যান্সের জন্য।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয় :

“We promised ‘The Quality Concert’ and we delivered it. Thank you Sydney & our sponsors for the immense love and support.”

কনসার্ট শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিল্পী, প্রযুক্তিবিদ, ডিজাইনার ও স্পনসরদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যাদের অবদান ছিল অপরিসীম —

Title Sponsor: Gamma College

Powered By: Alfa College, Luminedge, Ample Accounting & Taxation Services, BetaWatt Solar, Khushboo Sweets & Restaurant, Aus Dream Built.

In Association With: স্বদেশ বার্তা, Opera Music Station, সিডনি প্রতিদিন, Pennywise Pathways, Event n Tickets, Gaan Baksha, Dhaka Delights, Optek Internationa, Sherish Aalmira.

Organised By: Greenfield Entertainment

এই আয়োজন ঘিরে এখনো সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার ঝড় বইছে। “Gamma College MusicFest 2025” হয়ে উঠেছে সিডনির ইতিহাসে এক স্মরণীয় সংগীত উৎসব — যেখানে সুর, আলো আর আবেগ মিশে গিয়েছিল এক অবিস্মরণীয় রাতের গল্পে।

এতো সুন্দর ও স্মরণীয় একটি আয়োজন উপহার দেওয়ার জন্য শিল্পী, দর্শক, অতিথি—সকলেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ করে আয়োজক এনামুল হক, ফয়সাল আজাদ, মিরাজ হোসাইন এবং মাসুদুর রহমান-এর প্রতি সবাই গভীর ধন্যবাদ জানান।

তাদের নিষ্ঠা, পরিশ্রম ও নিখুঁত পরিকল্পনার ফলেই সিডনিতে “Gamma College MusicFest 2025” সফলভাবে সম্পন্ন হয়।

শিল্পীরা বলেন, “এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, এটি ছিল সঙ্গীতপ্রেমীদের এক হৃদয়স্পর্শী মিলনমেলা।”

দর্শকরাও আয়োজকদের প্রশংসা করে বলেন, “এমন পরিপূর্ণ ও আবেগময় কনসার্ট আমরা অনেকদিন পর দেখেছি — ধন্যবাদ আয়োজকদের।”

সবশেষে আয়োজক কমিটি বলেন:

> “ধন্যবাদ সিডনি!

ধন্যবাদ আমাদের শিল্পী, স্পনসর, মিডিয়া পার্টনার, ভলেন্টিয়ার ও দর্শকদের।

আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা— সামনে, আরও বড় ও মানসম্মত আয়োজন নিয়ে আমরা আবার ফিরব।

Lovely words from Artcell Band❤️Nailed it✌️
04/11/2025

Lovely words from Artcell Band❤️Nailed it✌️

Address

Punchbowl, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greenfield Entertainment MusicFest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Greenfield Entertainment MusicFest:

Share

Category