International Bad Umpiring Day, 19 March 2015

International Bad Umpiring Day, 19 March 2015 We want 19 March as International Bad Umpiring Day

আমরা পাকিস্তানের এই নিচু মন-মানসিকতার ধিক্কার জানাই...পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসা...
10/05/2015

আমরা পাকিস্তানের এই নিচু মন-মানসিকতার ধিক্কার জানাই...

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। দলটির অফিসিয়াল পেজে মুশফিকদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, একটি রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে রোদে দেওয়া হয়েছে। বড্ড নির্লজ্জ না হলে হয়তো নিজেদের অফিসিয়াল পেজে এ ধরনের ‘ব্যঙ্গচিত্র’ প্রকাশ করতে পারত না পাকিস্তানের বিতর্কিত ওই দলটি। উর্দু ভাষায় ব্যঙ্গচিত্রের ওপরে লেখা হয়েছে এভাবে, ‘দেখো দেখো কৌন আয়া? শের কা শিকারি আয়া!’ অনুবাদ করলে যা আসে, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!!!!’ বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে যায়। প্রথম টেস্টেও বাংলাদেশকে হারাতে পারেনি। কিন্তু শেষ টেস্ট ম্যাচটি জিতেই গর্বে তাদের বুক ফেটে যাওয়ার পালা! আর সেই কারণেই তারা এমন ব্যঙ্গচিত্র তৈরি করেছে। তাদের এই ব্যঙ্গচিত্রে পাকিস্তানের তরুণ-তরুণীরা লাইক দিচ্ছে। কমেন্টস এর ঘরে বাহবা দিচ্ছে।

অবশেষে সেক্টর কমান্ডার মাশরাফির অনুপস্হিতিতে এবং জেনারেল সাকিব আল হাসানের নেতৃত্বে হানাদার বাহিনীকে ৭৯ বুলেটে হারিয়ে ড্...
17/04/2015

অবশেষে সেক্টর কমান্ডার মাশরাফির অনুপস্হিতিতে এবং জেনারেল সাকিব আল হাসানের নেতৃত্বে হানাদার বাহিনীকে ৭৯ বুলেটে হারিয়ে ড্যান কেকের প্রথম প্যাকেট জয় করলো বাংলাদেশের মুক্তিবাহিনী... বীরশ্রেষ্ঠ তামিম এবং বীরশ্রেষ্ঠ মুশফিকের ব্যাটগানের বুলেটে হানাদার বাহিনীর লুঙ্গী উড়ে যায়... তাছাড়া মেজর সািন এবং বীরউত্তম তাসকিনের গ্র্যানেডে হানাদার বাহিনীর অবস্হা ছ্যাড়াভ্যারা হয়ে যায়... বিপুল পরিমাণ শরণার্থীকে গ্যালারীতে নাঁচতে দেখা গেছে!!!

বাংলাদেশ - পাকিস্তান ম্যাচের কিছু মুহূর্ত...

বলুনতো এই ছবি টি কার? ১৯৯৫ সালে তার জন্ম এবং বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সনাম ধন্য বলার।
03/04/2015

বলুনতো এই ছবি টি কার? ১৯৯৫ সালে তার জন্ম এবং বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সনাম ধন্য বলার।

ক্রিকেটারদের ক্রিকেট অঙ্গনের বাইরের জীবনটা দেখতে ভালোই লাগে, কিংবা বিভিন্ন ধর্মীয় উৎসবে যখন ওদের সরব উপস্তিতি দেখি তখন ...
03/04/2015

ক্রিকেটারদের ক্রিকেট অঙ্গনের বাইরের জীবনটা দেখতে ভালোই লাগে, কিংবা বিভিন্ন ধর্মীয় উৎসবে যখন ওদের সরব উপস্তিতি দেখি তখন মনটা যেন প্রীত হয়|

বিশ্বকাপ শেষে ওমরাহ্ পালনে গিয়েছেন আমাদের তামিম ও তার সহধর্মিনী আয়েশা|ভালোই লাগলো দেখে|

সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন,সর্বসময় তাদের পাশে থাকুন...

03/04/2015

বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে পিসিবি

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন ধরনের ক্রিকেটে তিনজন ভিন্ন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে এই সফরে খেলবে পাকিস্তান।

অনেক প্রতীক্ষার পর অবশেষে পাকিস্তান দলে ফিরছেন সাঈদ আজমল। তিন ধরনের স্কোয়াডেই রাখা হয়েছে এই স্পিনারকে।

সর্বশেষ গত আগস্টে খেলা আজমল ফিরলেও বাদ পড়েছেন উমর আকমল। ওয়ানডে ও টেস্ট দলে নেই ওপেনার আহমেদ শেহজাদ। ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার ফাওয়াদ আলম। তবে ওয়ানডে দলে নেই ইউনিস খান, আছেন টেস্ট দলে। চোটের কারণে দলে নেই ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। চোট সারিয়েই দলে ফিরেছেন জুনাইদ খান। চোটের কারণে বিশ্বকাপে খেলতে না–পারা মোহাম্মদ হাফিজও ফিরেছেন।

বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ৪, ১ ও ০ করে বাদ পড়া ওপেনার নাসির জামশেদের বদলে নেওয়া হয়েছে আসাদ শফিককে।

টেস্ট দল: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ–উল হক (অধি.), আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সোহেল খান, রাহাত আলী।

ওয়ানডে দল: সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী (অধি.), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান।

টি–টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি (অধি.), সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল, জুনাইদ খান।

03/04/2015

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে আর ‘সাহারা’ লেখা থাকছে না। ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। চুক্তির মেয়াদ শেষ হতে ১৫ মাস বাকি ছিল।

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য গত ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিসিবি। সাহারার সঙ্গে চুক্তি শেষের বিষয়টি তখনই প্রকাশ্যে আসে।

বিসিবির প্রধান নির্বাহী নাজিম উদ্দিন চৌধুরী সাহারাকে ‘না’ বলে দেওয়ার বিষয়ে বিস্তারিত না জানালেও ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

“এ কারণে আমরা পাকিস্তান সিরিজের জন্য নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি।”

ভারতে গত বছর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত আছে সাহারা গ্রুপ। সর্বোচ্চ আদালতের রায়ে গ্রুপের কর্ণধার সুব্রত রায়কে কারাগারেও যেতে হয়েছে।

02/04/2015

ভারত প্রথম টেস্ট মর্যাদা পায় ১৯৩২ সালে, আর প্রথম টেস্টে জয় পায় ১৯৫২সালে । ভারতের প্রথম টেস্ট জয় করতে সময় লাগে ২০ বছর । বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় ২০০০ সালে, প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে । এখানে বাংলাদেশের প্রথম টেস্ট জয় করতে সময় লাগে মাত্র ৫ বছর। ভারতের টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি আসে ৩২ বছর পর, আর বাংলাদেশের প্রথম ডবল সেঞ্চুরি আসে ১২ বছর পর। ভারত ওয়ানডের মর্যাদা পায় ১৯৭১ সালে,প্রথম ওয়ানডে জয় পায় ৮ বছর পর ১৯৭৯ সালে। বাংলাদেশ ওয়ানডের মর্যাদা পায় ১৯৯৭ সালে, প্রথম ওয়ানডে জয় পায় মাত্র ১ বছর পর ১৯৯৮ সালে। ভারত তাদের ১১ জন খেলোয়াড় বের করে ১২১ কোটি লোকের মধ্য থেকে, আর বাংলাদেশ তাদের ১১জন খেলোয়ার বের করে মাত্র ১৬ কোটি লোকের মাঝে। ভারত তাদের আজকের অবস্হান তৈরি করেছে ৮১ বছর খেলে, আর বাংলাদেশ ক্রিকেট খেলে মাত্র ১৬ বছর। আমাদের এই স্বল্প সময়ে যা কিছু অর্জন করেছি, তা থেকে ভারত অনেক পিছিয়ে আছে। বাংলাদেশকে ভারতের মত ৮১ বছর খেলতে হবেনা
Credit goes to: Sohel Tanvir

01/04/2015

বাঙালী জাতি কখনই অন্যায়ের কাছে মাথা নত করে নি, ভয়ে চুপ করে মুখ বুঝে অন্যায় কে সহ্য করে নাই। ৫২ তে করেছি আদায়, ৭১ তে প্রান... বাঙালী মাথা নোয়াবার নয়, আ হ ম মোস্তফা কামাল তুমি করলে আবার প্রমান।

31/03/2015
29/03/2015

মওকা’র জ্বালায় বিসিসিআই’র ফোন বন্ধ!

অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানের লজ্জাজনক পরাজয়ে সেমিফাইনাল থেকেই ভারতের বিদায়। শুধু বিদায়ই নয়, একই সঙ্গে দর্পও চূর্ণ হয়েছে ভারতীয়দের। বিশ্বকাপের শুরু থেকেই প্রতিপক্ষ যেই আসুক সামনে, তাদেরকে অপমান করা যেন তাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। প্রতিটি দলকেই ‘মওকা মওকা’ সঙ্গীত দিয়ে অপমান করেছে তারা। শেষ পর্যন্ত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মওকা লাভ হলো না। মুখে চুন-কালি মেখে ধোনিদের বাড়ির পথ দেখিয়ে দিল মাইকেল ক্লার্করা।

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে অস্ট্রেলিয়ানদের চেয়েও যেন বেশি খুশি হয়েছে বাংলাদেশ। এ দেশের ৯৯ ভাগ মানুষই সিডনির সেমিফাইনালের দিন ছিল অস্ট্রেলিয়ার পক্ষে। ভারতের হারের পর তো টিএসসিতে মিছিল হয়েছে। অনেক জায়গায় মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল। বাংলাদেশের মত খুশি হয়েছিল পাকিস্তানের মানুষও। অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তানের বিদায় ঘটলেও, সিডনির সেমিফাইনালে তারাও ছিল ভারতের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার কাছে হেরে চোখের জলে ‘মওকা’ বিদায় নেওয়ার পর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হেডকোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারিদের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট প্রকাশ করেছে, অস্ট্রেলিয়ার কাছে হারের পরদিন বিসিসিআইর ল্যান্ডফোনে অল্প সময়ের মধ্যে অন্তত ২০০ বার কল আসে। কল রিসিভ করলেই অপরপ্রান্ত থেকেই গাওয়া শুরু হয় ‘মওকা মওকা, কেয়া হুয়ে মওকে কা? (কী হলো তোমাদের ‘মওকার’)।

অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে পরাজয়ের পরপরই ক্ষুব্ধ ইন্ডিয়ান সমর্থকদের ক্ষুব্ধ সমর্থকদের টেলিভিশন ভাংচুর
26/03/2015

অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে পরাজয়ের পরপরই ক্ষুব্ধ ইন্ডিয়ান সমর্থকদের ক্ষুব্ধ সমর্থকদের টেলিভিশন ভাংচুর

21/03/2015

১৯ মার্চ শেষ হয়েছে, ইন্ডিয়া এখন সেমিফাইনালে, বাংলাদেশের খেলোয়ারেরা হয়তো ব্যাস্ত ব্যাগ গোছানোতে। তবে থেমে নেই আলোচনা। ক্রিকেটের ইতিহাসে সেই কালো অধ্যায় নিয়ে ক্রিকেট বোদ্ধাদের কথা...

"অপরাধী হয়ে লিখছি, বাংলাদেশের বিপদে রাখার সব আয়োজন সম্পূর্ণ ছিল চিরচেনা এমসিজিতে"
- মাইকেল ক্লার্ক,অস্ট্রেলীয় অধিনায়ক

"আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহনীয় ক্যাপ্টেন হলেন মাশরাফি; সুরেশ রায়না আর রোহিত শরমার ক্রিজে থাকার কোন অধিকার নাই।"
- ভিভিএস লক্ষন, সাবেক ভারতীয় ব্যাটসম্যান

"রিভিউ চাওয়ার পরও আউট দেয়া হলো না কেন???"
- হরভজন সিং, সাবেক ভারতীয় স্পিন বোলার

"আমার এই মূহর্তে মনে পড়ছে সেই ক্রিকেট পাগল জাতির কথা, তারা নিশ্চয় বড় কিছু আশা করেছিল আর এটাই স্বাভাবিক।"
- শন পোলক, সাবেক সাউথ আফ্রিকান স্পিড স্টার

"আমায় যদি কেউ বলে বাংলাদেশ ম্যাচে লড়াই করেছে কি না..?? আমি সরাসরি বলবো বাংলাদেশ ভারত তথা সারাবিশ্বকে ক্রিকেট খেলাটা কি তা বুঝিয়ে দিয়ে গেলো।"
- ব্রায়ান লারা, সাবেক ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড

"৯০ রানে ব্যাটিং করা রোহিতকে আউট না দেওয়াটা ছিল আম্পায়ারের ভুল"
- মাইকেল হোল্ডিং,সাবেক উইন্ডিজ পেসার

"এটা নো বল ছিল না। খুবই বাজে স্বীদ্ধান্ত। আম্পায়াররা অবশ্যই প্রযুক্তির সাহায্য নিতে পারতেন"
- শেন ওয়ার্ন, সাবেক অস্ট্রেলীয় স্পিনার.

"রোহিতের ৪৭ আর রায়নার ৬৫ ছিল আম্পায়ারের দান, এটা ভুলবো না। বাংলাদেশ ইজ রিয়েল টাইগার।"
- ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ হার্ড হিটার

"এটা অস্বাভাবিক সিদ্বান্ত, যার কোন প্রয়োজন ছিল না"
-গ্রায়াম স্মিথ, সাবেক সাউথ আফ্রিকা অধিনায়ক

"ইয়ান গোল্ড, আলিম দার, স্টিভ ডেভিস গুড জব বয়েস, তোমরা শুধু একটি দলকে না একটি জাতিকেও মেরে ফেলেছো"
- নাসির হুসেন, সাবেক ইংল্যান্ড
ব্যাটসম্যান

"আমি বুঝলাম না সাকিব মাঠে কেন চুপ করে থাকলো, সে বড় মাপের খেলোয়ার তারপরেও আবার সে বাংলাদেশ দলের সহ- অধিনায়ক, সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তার অভিজ্ঞতা বেশি। সে কেন চুপ করে থাকল?"
- মনোজ তিউয়ারি, ইন্ডিয়ান ব্যাটসম্যান, সাকিবের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী

"ক্রিকেট হেরেছে, কিন্তু ইন্ডিয়া জিতেছে"
- কপিল দেব, ইন্ডিয়ার ৮৩ এর বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন

"কষ্ট লাগছে, সব ফেয়ার থাকলে হয়তো ম্যাচের রেজাল্ট ভিন্ন কিছু হলেও হতে পারতো, এই ম্যাচটা বাংলাদেশকে নয়, ভারতকে আগামী ম্যাচে ভোগাবে, কারন তারা ম্যাচটা আম্পায়ারের সাহায্যে জয় পেয়েছে, গুড লাক টাইগার্স"
-সৌরভ গাঙ্গুলি, সাবেকইন্ডিয়ান অধিনায়ক

"আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্তের কারনে আজ হারতে হয়েছে বাংলাদেশকে, আমি মনে করি এই ম্যাচ যদি আবার খেলানো হয় তাহলে বাংলাদেশই জিতবে।"
- রিকি পন্টিং, অস্ট্রেলীয় বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক

"নিশ্চয় বাংলাদেশ সেমি- ফাইনালিস্ট, তবে বাংলাদেশের বদলে ভারতকে দেখতে হবে ইডেন পার্কে, অকল্যান্ডে"
- স্টিফেন ফ্লেমিং, সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন

Address

Bangladesh
Melbourne, VIC

Website

Alerts

Be the first to know and let us send you an email when International Bad Umpiring Day, 19 March 2015 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category