Moner Diary

Moner Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moner Diary, New York, NY.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমার বয়স হয়েছে আমার শরিলের মূল্য নেই! এই যোদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়ে...
03/01/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার বয়স হয়েছে আমার শরিলের মূল্য নেই!
এই যোদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল।
এই যোদ্ধ পরিচালনা করেছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করলেও ইরানের ক্ষতি হবে না, ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামীর করে না!

আয়াতুল্লাহ খামেনি 🇮🇷

কুষ্টিয়ার জেলা প্রশাসক নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে জেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। সাধারণ মান...
02/27/2026

কুষ্টিয়ার জেলা প্রশাসক নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে জেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে তাঁর সক্রিয় ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
মানুষের পাশে থাকা, মাঠপর্যায়ে তদারকি করা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়াই তাঁর নেতৃত্বের মূল শক্তি।
#কুষ্টিয়া #জেলা_প্রশাসক #জনসেবা

১। এরশাদ স্বৈরাচার।২। শেখ হাসিনা ফ্যাসিস্ট ভোট চোর।৩। ইউনুস সুদখোর।৪। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ মোল্লারা সব ধর্ম...
02/26/2026

১। এরশাদ স্বৈরাচার।
২। শেখ হাসিনা ফ্যাসিস্ট ভোট চোর।
৩। ইউনুস সুদখোর।
৪। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ মোল্লারা সব ধর্ম ব্যবসায়ী।
৫। তারেক রহমান কারেন্টের খাম্বা চোর, চান্দাবাজ।
৬। এনসিপি শিশু নাদান বাচ্চা। আরো কতো কিছু।

এই দেশে কেউই ভালা না, শুধু আমি ভালা। কারণ, আমি সুযোগ পেলেই সদ্ব্যবহার করি। 🫣🫣

** আমি সিএনজি ড্রাইভার ১০০ টাকার ভাড়া ২০০ টাকা, ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নেই। সবচেয়ে বড় কথা হলো আমি মিটার ছাড়া মনের মতো ভাড়া নেই।

** আমি বাস ড্রাইভার, ২০ টাকার ভাড়া ৩০/৩৫ টাকা নেই।

** আমি মুদি দোকানদার, সরকার কোন পন্য ২ টাকা বাড়াইলে আমি ২০ টাকা বেশি বিক্রি করি।

** আমি পাইকারি ব্যবসায়ী, সুযোগ পেলেই সিন্ডিকেট করি।

** আমি ডাক্তার, গ্যাসের ওষুধ দিলে ভালো হয়ে যাবে সেখানে ৫/৭ টা পরীক্ষা দেই।

** আমি একজন সরকারী কর্মকর্তা/কর্মচারী, সাধারণ জনগণের ফাইল আটকিয়ে ঘুষ নেই।

** আমি সাধারণ ভোটার, ৫০০ টাকা দিলেই আমার ভোট আমি অযোগ্য এবং অসৎ ব্যক্তিকে দিয়ে দেই।

** আমি একজন নেতার বা প্রার্থীর সমর্থক এবং পা চাটা কুত্তা, জেনেশুনে বুঝে ভবিষ্যতে চাঁদাবাজী করার আশায় নির্বাচনের সময় চাঁদাবাজের জন্য ওয়ার্ক করি এবং ভোট দেই।

** আমি নির্বাচনের দ্বায়িত্ব থাকা লোক, টাকা খেয়ে প্রার্থীকে ভোট চুরি করে কৌশলে জিতিয়ে দেই।

এই দেশে কেউই ভালা না, শুধু আমি ভালা। কারণ, আমি সুযোগ পেলেই নিজের স্বার্থের জন্য সদ্ব্যবহার করার ওস্তাদ। 🫣🫣

মুরব্বিরা বলতো- শেখ মুজিবকে মারার পর সারাদেশে  আনন্দ মিছিল হয়েছিল, মিষ্টির দোকান পাঁচ মিনিটেই খালি হয়ে গিয়েছিল। লাশটা পর...
12/21/2025

মুরব্বিরা বলতো- শেখ মুজিবকে মারার পর সারাদেশে আনন্দ মিছিল হয়েছিল, মিষ্টির দোকান পাঁচ মিনিটেই খালি হয়ে গিয়েছিল। লাশটা পর্যন্ত দেখতে যায়নি কেউ।

ঢাকার পরিস্থিতিও স্বাভাবিক ছিল, সবাই যার যার মতো নিজেদের কাজকর্ম করছিল।

তাদের কথাগুলো শুনে ভাবতাম- এও কি সম্ভব? যুদ্ধের সময়কার একজন নেতার মৃত্যুতে মিষ্টি বিলাবে, দেখতে যাবে না কেউ!

পরে বড় হতে হতে বুঝলাম মুজিবের দীর্ঘদিনের একনায়কতন্ত্র, শোষণ আর বাকশাল তার এই দশা করেছে। মানুষের বুকে জমে থাকা ক্ষোভ তার মৃত্যুতে জনগণতে আনন্দিত করেছে।

যুদ্ধের আগে মুজিব জনগণের নেতা ছিল কিন্তু যুদ্ধের পর ক্ষমতায় এসে তার রূপ অনেকটাই পাল্টে গিয়েছিল।

জাসদের ৩০ হাজার কর্মীকে নির্দেশ দিয়ে হত্যা করা, একনায়কতন্ত্র কায়েম করতে বাকশাল গঠন করা, জেনারেল ওসমানী, ভাসানী সহ আরও বহু নেতাকে প্রাপ্য মর্যাদা না দেয়া- এসব কারণেই মুজিব মানুষের মন থেকে উঠে গিয়েছিল।

মানুষ যুদ্ধের আগের মুজিব আর পরের মুজিবের পার্থক্য দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল।

তাছাড়া ৭৪ এর দুর্ভিগের সময় দেশে যখন না খেতে পেরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল মুজিব তখন নিজ ছেলে জামাল এবং কামালকে মাথায় স্বর্ণের মুকুট পড়িয়ে কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছিল।

একদিকে জীর্ণশীর্ণ হয়ে মানুষ মরছে, অন্যদিকে মুজিবের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা।

মুজিব তখন থেকেই মানুষের মন থেকে উঠতে শুরু করেছিল। সেই মন থেকে উঠার শেষ পরিণতিই ঘটেছিল ১৫ই আগস্টে।

বিদেশি টিভি চ্যানেল CBS পর্যন্ত সেদিন রিপোর্ট করতে এসে দেখেছিল ঢাকার পরিস্থিতি একদম শান্তশিষ্ট, যেন কিছুই ঘটেনি। কেউ জানাযার নামাজে আসেনি।

তাদের মতে- মুজিব দেশের অর্থনীতিকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছিল তাই তার মৃত্যু যে কারো হাতে যেকোন সময় ঘটতে পারতো।

তাছাড়া কারো মৃত্যুতে জনগণ এমনি এমনি মিষ্টি বিলায় না, দীর্ঘদিনের জমে থাকা আফসোস আর ক্ষোভের কারণেই বিলায়।

ঠিক তেমনি হাসিনার জানাযায়ও হয়তো মানুষ মিষ্টি বিলাবে, উল্লাস করবে। খুঁজেও লোক পাওয়া যাবে না জানাযায়।

অথচ আমাদের হাদী ভাইয়ের জানাযায় আজকে লাখ লাখ মানুষ এসেছে। সংসদ এরিয়ায় জায়গা দেওয়া যাচ্ছিল না। মানুষ রাস্তাতেই পাটি বিছিয়ে নামাজ পড়েছে।

গ্রাম থেকে বাস, ট্রাক ভাড়া করে করে লোক এসেছে। শেষবারের মতো ওসমান হাদীর চেহারাটা একটু দেখবে বলে। কি সুন্দর করে হাসতো ছেলেটা!

মেয়েরা সাধারণত জানাযার নামাজ পড়ে না। কিন্তু তারাও এসেছিল। কোন ভালোবাসার টানে এসেছিল জানি না।

সব মায়েরা শুধু বলাবলি করছিল- কেন জানি মনে হচ্ছে নিজের ছেলেটাই মারা গেছে। মনে হচ্ছে হাদী আমারই ছেলে।

রাজনীতি না বুঝা ছোট ছোট বাচ্চারাও বাবার সাথে এসেছিল। প্রত্যেকটা বাচ্চা কাঁদতেছিল আর বলতেছিল- আব্বু হাদী ভাইয়া আর আসবে না তাই না?

সারা দেশের মানুষ কোন এক অজানা ভালোবাসার টানে গত এক সপ্তাহ যাবত কাঁদতেছে।

অথচ আমাদের হাদী ভাই তো শেখ মুজিবের মতো এত বড় দলের প্রধানমন্ত্রী ছিল না, বড় কোরামের লোক ছিল না। বাড়ি গাড়িও ছিল না। সামান্য একটা লুঙ্গি পড়ে ফজরের নামাজের পর পোস্টার বিলি করতো হাদী ভাই।

তার জানাযায় কেন এত লাখ লাখ মানুষ? কেন
এত এত চোখের পানি?

আপনারা যারা রানিং বড় বড় নেতা, বড় দলের পদে আছেন আপনারা মারা গেলে আদৌ কি জানাযায় এত এত লোক হবে? এত এত মানুষ কাঁদবে?

না, কাঁদবে না।

আপনাদের মতো নেতাদের জানাযায় গুটিকয়েক লোকও হয় না। অথচ গ্রাম থেকে উঠে আসা সাধারণ একটা ছেলের জানাযায় কোন অলৌকিক ক্ষমতায় লাখ লাখ লোক হয় সে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম।

ভারতের দালালি না করে আগামী দুইদিন শুয়ে শুয়ে শুধু এই প্রশ্নটাই ভাইবেন!

লেখা- Ibrahim Khalil Shawon

Address

New York, NY

Telephone

+19176282256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share