রামপুরহাট আমার শহর

রামপুরহাট আমার শহর Rampurhat subdivision is a subdivision of the Birbhum district in the state of West Bengal, India. info:http://en.wikipedia.org/wiki/Rampurhat_subdivision

03/05/2024

#আমার #শহর #রামপুরহাট

আজ ভীষণ মনে পড়ছে তোমাকে। কেমন আছো আমার ভালোবাসার শহর রামপুরহাট? তোমার কি মনে পড়ে আমার কথা? ৩০ বছর আগে চেনা উঠোনের স্নেহবন্ধন ছেড়ে গিয়েছিলাম তোমার কাছে। তুমি ভালোবেসে ঠাঁই দিয়েছিলে তোমার প্রেমিক বুকে। হয়তো তোমার কাছে সবই আজ স্মৃতির ভার। আমি কিন্তু আজও তোমার স্বপ্নে বিভোর। তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো -- কলেজ...রেলপার...স্টেশন...কলেজে যাওয়ার শর্টকাট সেই রাস্তা, যাকে পাড়ার ছেলেরা বলতো প্রেমগলি...হাটতলা....আমার পাড়া...সব ; সব আমার চোখের সামনে ভাসে। আমার প্রিয় স্বজনরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার শুভাকাঙ্ক্ষী প্রতিবেশীরা এমনকি কোনদিন কথা না বলা মুখচেনা মানুষগুলোও আমার মনে এখনো আগের মতোই জেগে আছে। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও রাত্তিরে যখন বিছানায় শুয়ে চোখদুটো বন্ধ করি তখন তারা মনের আয়নায় ভেসে ওঠে, ঠিক যেমনটা দেখে গেছিলাম শেষবার তেমনই। অনেকদিন যাইনি তোমার কাছে। ইচ্ছে করে যেতে। আবার ভয়ও পাই । অম্লমধুর স্মৃতির জাল যে বিছানো তোমার সারা বুকে....যদি সেই জালে আটকে যাই ....শক্ত হাতের ভরসা যে আর নেই। বেয়াদব জেদের বশেই হারিয়েছি সে ভরসার হাত --- লোকে বলে। রাগ হয়না আর এসব শুনে। হয়তো সত্যি কথাই বলে লোকে।
তবে যাবো একবার। ৩০ বছরের বন্ধন, কি করে ছিন্ন করবো বলো। জানিনা এখন তুমি দেখতে কেমন হয়েছো....এই অতিমারির অস্থির আবহে কিভাবে বাঁচিয়ে রেখেছো নিজেকে, আর তোমার সন্ততিদের।
আমাকেও কি চিনতে পারবে তুমি? ঘন কালো লম্বা চুলের ছিপছিপে সে মেয়েটির এখন কাঁধ পর্যন্ত ছাঁটা চুল... বেশিরভাগই লালচে সাদা। ওজনেও আর কম নেই সে। বাড়ি থেকে ২৫ মিনিটের পথ হেঁটে যে কলেজে যেত বিনা ক্লান্তিতে, তার এখন ৭ মিনিট হাঁটলেই পায়ে ব্যথা করে। পুরোনো কথা আর কাউকে না বলতে পারা স্মৃতির নুড়িগুলো ক্রমশঃ পাহাড় বানিয়ে ফেলেছে বুকের বাঁদিকটায়। মাঝে মাঝেই সে পাহাড়ে ধ্বস নামে, আর চিনচিন করে চিড় ধরায়।
আমার কথা থাক। তুমি ভালো থেকো আমার প্রিয় শহর। একটাই অনুরোধ, যখন যাবো তোমার কাছে তখন অচেনা আগন্তুক ভেবে আমায় সরিয়ে রেখোনা....একটু কষ্ট করে চিনে নিও তোমার অভিমানী বন্ধুটিকে।

© Shyamali Das

14/01/2023

একটি আইসক্রিম সর্ব নিম্ন কত টাকায় কিনে খেয়েছেন?

06/01/2023

অহংকারী হওয়ার চেষ্টা করছি, যেন মাটিতে পা না পড়ে। ফ্লোর অনেক ঠান্ডা।
🥲

| কোন রহস্য নেই, এটা নতুন ভারতের আলো |বিকেল থেকে অনেকে রামপুরহাটের আকাশে এই আলো দেখতে পেয়েছেন। রহস্য আলো নাকি। গণেশের দ...
15/12/2022

| কোন রহস্য নেই, এটা নতুন ভারতের আলো |

বিকেল থেকে অনেকে রামপুরহাটের আকাশে এই আলো দেখতে পেয়েছেন। রহস্য আলো নাকি। গণেশের দুধ খাওয়ার মত হুজুগ শুরু। এ ছবি তোলে, ও ছবি আপলোড করে, রহস্য আলো কি ইটির আগমণ? রাতে উড়ছে জেট প্লেন? রহস্য নেই। তবে রোমাঞ্চ আছে। দেশের শক্তি প্রদর্শনের। অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হল আজ। ৫৫০০কিলোমিটার রেঞ্জ। চীনের সঙ্গে খেলা হবে!

কোন বিভ্রান্তি না ছড়িয়ে দেশের শক্তির উদযাপন করুন।

বই প্রেমীদের জন্য সুখবর। রামপুরহাটে বইমেলা। ২১-১২-২২ থেকে ২৭-১২-২২ পর্যন্ত।
15/12/2022

বই প্রেমীদের জন্য সুখবর। রামপুরহাটে বইমেলা। ২১-১২-২২ থেকে ২৭-১২-২২ পর্যন্ত।

রামপুরহাট রেল স্টেশন সাজো সাজো রব... #রামপুরহাটস্টেশন ছবি ঋণ : বাপি দাস
09/12/2022

রামপুরহাট রেল স্টেশন সাজো সাজো রব...

#রামপুরহাটস্টেশন
ছবি ঋণ : বাপি দাস

বর্ধমান কাটোয়া লাইনের সেই হেরিটেজ রেল ইঞ্জিন রামপুরহাট জংশন রেল স্টেশনের বাইরে প্রতিস্থাপন করা হচ্ছে ..ছবি ও লেখা ঋণ : ...
08/12/2022

বর্ধমান কাটোয়া লাইনের সেই হেরিটেজ রেল ইঞ্জিন রামপুরহাট জংশন রেল স্টেশনের বাইরে প্রতিস্থাপন করা হচ্ছে ..

ছবি ও লেখা ঋণ : Abdul Sahid Ansari

রামপুরহাট রেলওয়ে ষ্টেশনের সৌন্দর্য্য বাড়ানোর জন্য ষ্টেশনের বাইরে স্থাপন করা হচ্ছে আস্ত একটা হেরিটেজ রেল ইঞ্জিন।
08/12/2022

রামপুরহাট রেলওয়ে ষ্টেশনের সৌন্দর্য্য বাড়ানোর জন্য ষ্টেশনের বাইরে স্থাপন করা হচ্ছে আস্ত একটা হেরিটেজ রেল ইঞ্জিন।

জনস্বার্থে সবার মধ্যে ছড়িয়ে দিন Nairobi Fly হল পূর্ব আফ্রিকার আদিবাসী Paederus প্রজাতির Rove Beetle-এর দুটি প্রজাতির সাধ...
07/07/2022

জনস্বার্থে সবার মধ্যে ছড়িয়ে দিন

Nairobi Fly হল পূর্ব আফ্রিকার আদিবাসী Paederus প্রজাতির Rove Beetle-এর দুটি প্রজাতির সাধারণ নাম, এই বিটলগুলি কামড়ায় না, তবে এদের Haemolymph -এ Pederin-নামে পরিচিত একটি ক্ষয়কারী টক্সিন থাকে যা ত্বকের সংস্পর্শে এলে রাসায়নিক পোড়া হতে পারে। এই পোড়ার কারণে, নাইরোবি ফ্লাইকে Dragon Bug-ও বলা হয়।

কোনো প্রাপ্তবয়স্ক Nairobi fly প্রধানত কালো এবং লালচে রঙের হয় এবং দৈর্ঘ্যে 6-10 মিমি ও প্রস্থে 0.5-1.0 মিমি পর্যন্ত হয়। তাদের মাথা, তলপেট এবং এলিট্রা কালো, বক্ষ ও পেটের উপরের অংশ লাল।

এই বিটলগুলি আর্দ্র অঞ্চলে বাস করে এবং প্রায়শই কৃষির জন্য উপকারী কারণ এরা ফসলের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গগুলিকে খেয়ে ফেলে।

প্রবল বৃষ্টির ফলে কখনো কখনো নাইরোবি ফ্লাই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রায়শই রাতে, ঘুমন্ত ব্যক্তিরা অসাবধানতাবশত এই পোকার সংস্পর্শে আসেন। লোকেদেরকে আলতো করে এই পোকাটিকে ত্বক থেকে ঝেড়ে ফেলা বা উড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর রাতে শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে

05/07/2022

Seriously 😂

দুয়ারে সরকারের প্রেরণায় কর্পোরেট মডেলে বুথভিত্তিক নাগরিক পরিষেবা রামপুরহাট -১ ব্লকে, বললেন তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ...
19/06/2022

দুয়ারে সরকারের প্রেরণায় কর্পোরেট মডেলে বুথভিত্তিক নাগরিক পরিষেবা রামপুরহাট -১ ব্লকে, বললেন তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ।

রামপুরহাট এক ব্লকের বড়শাল অঞ্চলের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়, বিধানসভার উপাধ‍্যক্ষ আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়, রামপুরহাট এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, রামপুরহাট মহকুমার দলীয় পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, অঞ্চল সভাপতি বসন্ত মুখোপাধ‍্যায়, পঞ্চায়েত প্রধান শ্রাবণী সাহা, রামপুরহাট বার এ‍্যাসোসিয়েশনের সেক্রেটারি উৎপল মুখোপাধ‍্যায় প্রমুখ।

"দুয়ারে সরকার"-এর প্রেরণায় কর্পোরেট মডেলে নাগরিক পরিষেবার কথা বললেন রামপুরহাট এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। প্রত‍্যন্ত গ্রামের মানুষের পক্ষে দূরদূরান্ত থেকে এসে মেডিক্যাল কলেছে ভর্তি হওয়া বা রোগীর পরিবারের পছন্দসই কোনো চিকিৎসকের চেম্বারে এসে নাম লেখানো অসুবিধা। শুধু তাই নয় রোগীর স্ট‍্যাটাস, আপডেট বা সব রকমের সাহায্য দ্রুততার সঙ্গে আমি আমার ব্লকে পৌঁছে দিতে চাইছি। এরজন‍্য রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি সংযোগ রক্ষাকারী পরিষেবা নাম্বার দেওয়া হবে প্রতিটি বুথ সভাপতিকে। শুধু তাই নয় চিকিৎসকের নাম থেকে রোগীর অবস্থার ফিডব‍্যাকও বুথ সভাপতিকে দেওয়া হবে। যিনি রোগীর পরিবারের কাছে সেই ফিডব্যাক পৌঁছে দেবেন। এছাড়াও রামপুরহাট পুরসভার পর্যবেক্ষক হিসেবে পুরসভার আঠারোটি ওয়ার্ড এবং রামপুরহাট ব্লকের নয়টি অঞ্চল মিলে সাতাশটি এলাকার কর্মীদের নিয়ে বছরে দুবার রক্তদান শিবির করা হবে যাতে রামপুরহাট ব্লাড ব‍্যঙ্কের রক্ত সংকট অনেকটাই মিটে যাবে।
পাশাপাশি কোনো গ্রামে আগুন লাগলে সতর্কতামূলক তৎকালীন রিলিফের জন্য একটি করে হোণ্ডা মেশিন ও হোস পাইপের ব‍্যবস্থা থাকবে প্রাথমিক পর্যায়ে বিপর্যয় কাটিয়ে উঠতে। এভাবেই বুথভিত্তিক উন্নত মানের পরিষেবার রোডম‍্যাপ তৈরি জিম্মি সাহেবের।

#নিউজ

12/06/2022

❤️

Address

Rampurhat
731224

Website

Alerts

Be the first to know and let us send you an email when রামপুরহাট আমার শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রামপুরহাট আমার শহর:

Share