12/01/2026
বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ (Swami Vivekananda)এক আবেগ- প্রেরণার নাম। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে, প্রতি বছর দেশজুড়ে তাঁর জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসুচি। ১৮৬২ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। প্রতি বছর ১২ জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস (National Youth Day) হিসেব পালিত হয় গোটা দেশে।
স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। স্বামীজির অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক বাণী ও উক্তি (Swami Vivekananda Quotes) আজও অনুপ্রাণিত করে সকল ভারতবাসীকে।