Ispat Presidency University

Ispat Presidency University A socio-cultural platform of Presidency University. A way of speaking truth to power by using arts

"তবু আঠাবাের শুনেছি জয়ধ্বনি,এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,বিপদের মুখে এ বয়স অগ্রণীএ বয়স তবু নতুন কিছু তাে করে।"ক্যাম্...
08/09/2026

"তবু আঠাবাের শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তাে করে।"
ক্যাম্পাসে আবারও আঠারোর মুখেদের ভিড়। প্রেসির প্রেম পড়াশোনা পলিটিক্সের সাথে তোমাদের পরিচয় করাতে আসছে ইস্পাত ক্যান্টিন অনার্স। সবাই এসো, নাচে গানে কবিতায়, নতুন বন্ধুত্বে, প্রেসিডেন্সিকে নতুন করে চিনে নিতে।
অংশগ্রহণের জন্য পোস্টারে দেওয়া কিউ আর কোড স্ক্যান করো, অথবা রেজিস্টার করো ক্যাপশনে দেওয়া লিঙ্কে।

ISPAT Presidency presents, Canteen honors part 1. Eagerly awaiting all of your presence and participation. Scan the qr code in the poster or click on the link attached with the caption to register.

https://forms.gle/iCnw1WSLspZCqMYe7

'বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষায়—'অনেক অপেক্ষার শেষে সে আবারও আসছে, যে বিদ্রোহে বিপ্লবে ভীষণ অসম্ভবে বারবা...
07/09/2026

'বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষায়—'
অনেক অপেক্ষার শেষে সে আবারও আসছে, যে বিদ্রোহে বিপ্লবে ভীষণ অসম্ভবে বারবার ফিরে আসে আমাদের প্রেসিডেন্সিতে। ক্যাম্পাসের হাওয়া বলছে, ইস্পাত আসছে! সবাই তৈরি তো?

09/08/2026
“মোর নাম এই বলে খ্যাত হোক,আমি তোমাদেরই লোক।”২২ শ্রাবণ শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস নয়, বাঙালির মনন, সংস্কৃতি ও মু...
08/08/2026

“মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক।”

২২ শ্রাবণ শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস নয়, বাঙালির মনন, সংস্কৃতি ও মুক্তচিন্তার এক গভীর উত্তরাধিকারকে স্মরণ করার দিন। অথচ আজ সেই রবীন্দ্রনাথকেই ‘দেশদ্রোহী’ বলে অপমান করার অপচেষ্টা চলছে। এই ইতিহাসবিকৃতি ও সংকীর্ণতার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই।

যে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন, তাঁকেই দেশদ্রোহী বলা নিছক অজ্ঞতা নয় এ ইতিহাসকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বিকৃত করার চেষ্টা।

রবীন্দ্রনাথের দেশপ্রেম কখনও সংকীর্ণ জাতীয়তাবাদ ছিল না। তাঁর কাছে দেশ মানে ছিল দেশের মানুষ। তাই তাঁর সাহিত্য একদিকে যেমন শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রশ্ন তোলে, অন্যদিকে শিক্ষা, যুক্তি, স্বাধীন চিন্তা ও মানবিকতার পক্ষে দাঁড়ায়।

আজও যখন ধর্মের নামে মানুষকে ভাগ করা হয়, প্রশ্ন করাকে অপরাধ বানানোর চেষ্টা হয়, শিক্ষাঙ্গনে মুক্তচিন্তার জায়গা সংকুচিত হয় এবং দেশপ্রেমকে অন্ধ আনুগত্যের সমার্থক করে তোলা হয় তখন রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক।

রবীন্দ্রনাথ কোনো সংকীর্ণ রাজনৈতিক পরিচয়ের সম্পত্তি নন। তিনি আমাদের প্রশ্ন করতে শেখান, ভয়কে অতিক্রম করতে শেখান, মানুষের পাশে দাঁড়াতে শেখান।

তাই ২২ শ্রাবণে তাঁকে স্মরণ মানে শুধু তাঁর গান গাওয়া নয় তাঁর মুক্তচিন্তা, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহসকে বাঁচিয়ে রাখা।

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”
এই সমাজের স্বপ্নই হোক আমাদের লড়াইয়ের দিশা।
মুক্তচিন্তা, মানবিকতা ও সাম্যের পক্ষে আমাদের লড়াই চলবে।

Press release condemning the brutal attack of Hinduttva goons on theatre artist Subhankar Dassharma
07/08/2026

Press release condemning the brutal attack of Hinduttva goons on theatre artist Subhankar Dassharma

বাংলা পেশাদারী সিনেমার জগতে এক বিকল্প পথ তৈরি করেছিলেন অনীক দত্ত‌। ভূতের ভবিষ্যৎ , অপরাজিত থেকে বরুণবাবুর বন্ধু— তাঁর সি...
29/05/2026

বাংলা পেশাদারী সিনেমার জগতে এক বিকল্প পথ তৈরি করেছিলেন অনীক দত্ত‌। ভূতের ভবিষ্যৎ , অপরাজিত থেকে বরুণবাবুর বন্ধু— তাঁর সিনেমার ম্যাজিক আমাদের শুধু মুগ্ধ করেনি, ভাবতেও বাধ্য করেছে। তিনি শুধু দক্ষ পরিচালক ছিলেন না, ছিলেন একজন প্রগতিশীল, আদর্শবাদী, ঋজু মেরুদন্ডের মানুষ। শিল্পের মাধ্যমে হোক, বা পথে নেমে— শাসকের বিরুদ্ধে সরব হতে তিনি দ্বিধা করেননি। অনীক দত্ত-র এই আকস্মিক প্রয়াণ বাংলা চলচ্চিত্র তথা সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি। ইস্পাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। যতদিন তাঁর নির্মিত চলচ্চিত্র এবং তাঁর আপোষহীন মানসিকতা আমাদের প্রাণিত করবে, তিনি থেকে যাবেন বাঙালির মননে।

তাঁর স্পন্দনে,সুরে প্রেম, রক্তস্রোতে,কলমে বিদ্রোহ— কাজী নজরুল ইসলাম। আজও  তিনি বাংলার মাটি, মানুষ আর প্রতিরোধের চেতনায় জ...
26/05/2026

তাঁর স্পন্দনে,সুরে প্রেম, রক্তস্রোতে,কলমে বিদ্রোহ— কাজী নজরুল ইসলাম। আজও তিনি বাংলার মাটি, মানুষ আর প্রতিরোধের চেতনায় জীবন্ত। সাম্প্রদায়িক বিভাজন, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে তাঁর কবিতা ছিল সংগ্রামের ভাষা;তাঁর গান একদিকে যেমন নিপীড়িতের অধিকারের অঙ্গীকার অন্যদিকে বিরহীর প্রেম যাপনের বন্ধু।যেখানে ভোরের আজান মিশে যায় শ্রীকৃষ্ণের বাঁশিতে, আর গঙ্গা-পদ্মা এক হয়ে ওঠে মানবতার স্রোতে। চুরুলিয়া থেকে ধানমণ্ডি পর্যন্ত লড়াইয়ের নাম, নজরুল ইসলাম— কারণ নজরুল কেবল একজন কবি নন, তিনি প্রেম, সাম্য ও বিদ্রোহের সম্মিলিত নাম। তাঁর জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার— ফ্যাসিবাদ, ঘৃণা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁরই চেতনা মর্মে নিয়ে উচ্চারিত হোক মানুষের মুক্তির গান।

"ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লিতে। এখানে তাঁহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।"তথাকথিত 'ভদ্রপল্লীর' গন্ডির বাইরে, দরিদ্র, শো...
19/05/2026

"ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লিতে। এখানে তাঁহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।"
তথাকথিত 'ভদ্রপল্লীর' গন্ডির বাইরে, দরিদ্র, শোষিত, প্রান্তিক মানুষের কন্ঠস্বর হয়ে উঠেছিলেন যে সাহিত্যিক, যাঁর লেখা হয়ে উঠেছিল বিশ শতকের অস্থিরতম সময়ে সমাজের আয়না, তিনি মানিক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর একশো আঠারোতম জন্মবার্ষিকীতে রইল ইস্পাতের শ্রদ্ধার্ঘ্য। আরও শতাব্দী পেরিয়ে তিনি অবিস্মরণীয় হয়ে থাকুন বাঙালির মননে।

যেসব আঙ্গিক তাঁর কলমে ধরা পড়েনি তা বাস্তবে অস্তিত্বহীন, এমন বিশাল ও বহুমুখী যে বাঙালির লেখনী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। স...
09/05/2026

যেসব আঙ্গিক তাঁর কলমে ধরা পড়েনি তা বাস্তবে অস্তিত্বহীন, এমন বিশাল ও বহুমুখী যে বাঙালির লেখনী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে তাঁর চর্চিত মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, ঈশ্বরচেতনা প্রভৃতি অগণিত আঙ্গিকগুলির মধ্যে যেটি বিশেষ করে প্রাসঙ্গিক তা নিঃসন্দেহে তাঁর যুগত্তীর্ণ সমাজচেতনা। আজ আমাদেরও ‘রাজর্ষি’-র রঘুপতির মতো চোখে পড়েছে ধর্মান্ধতার প্রলেপ নয়তো গোরার মতো উগ্র জাতীয়তাবাদ আমাদের চোখ করেছে ঝাপসা। আমাদের গিলে খেতে আসছে ‘রক্তকরবী’-র যক্ষপুরী কিম্বা ‘অচলায়তন’-এর নিষ্ঠুর পরিবেশ। কিন্তু এই পঙ্কিল ভূমিতেও ফুল ফুটিয়েছে নন্দিনী, পঞ্চকেরা। রবীন্দ্রনাথ দেখিয়ে গেছেন মৌলবাদ নয়, বিভেদ নয়, চোখ রাঙানো ভ্রুকুটি নয় বরং প্রেম, মানবিকতা ও শ্রদ্ধাই পারে আদর্শ মানবসমাজ গড়ে তুলতে। তাই এই সংকটাপন্ন অবস্থায় রবীন্দ্রনাথের জন্মদিনে তাঁর কাছে ছুটে যেতে হয়, ডাকতে হয় তাঁকে নিজেদের শুদ্ধিকরণের জন্য -
“আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো দহন-দানে।।”
আজ ত্রাণকর্তা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইলো ইস্পাতের অসীম শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথের ছোঁয়ায় ফুল হয়ে ঝরে পড়ুক আরও শত শত কুঁড়ি।

বাঙালির পরিচয়ের মধ্যে মিশে গেছেন তিনি। যা আমরা চোখের সামনে থাকতেও দেখিনি, তাঁর ক্যামেরার চোখ আমাদের দেখিয়েছে। তিনি সত্...
02/05/2026

বাঙালির পরিচয়ের মধ্যে মিশে গেছেন তিনি। যা আমরা চোখের সামনে থাকতেও দেখিনি, তাঁর ক্যামেরার চোখ আমাদের দেখিয়েছে। তিনি সত্যজিৎ রায়। না, বাঙালি তাঁকে ভুলে যায়নি— টিশার্টে, পোস্টারে, গ্রাফিটিতে এখনও জ্বলজ্বল করেন সত্যজিৎ। কিন্তু তাঁর লেখা, তাঁর ছবি কি আমাদের কাছে শুধুই নস্টালজিয়া? উদয়ন পন্ডিতের 'দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান'-এর মন্ত্র আমরা ভুলে গেছি, বিরিঞ্চিবাবা-দের বিরুদ্ধে আঙুল তোলার সাহস নেই, সাহস নেই অশোক ডাক্তারের মতো পরোপকার করতে গিয়ে 'গণশত্রু' হয়ে যাওয়ার। 'দেবী', 'মহানগর', 'আগন্তুক' -এর মতো সিনেমা আর অজস্র ছোটগল্পে যুগের অনেক আগে ছুটেছিলেন সত্যজিৎ, আমরা এখনও তার নাগাল পাইনি। আজ ২রা মে, সত্যজিৎ রায়ের ১০৫ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইল ইস্পাতের শ্রদ্ধার্ঘ্য। সত্যজিৎ রায় শুধু স্মৃতিচারণে নয়, আমাদের মননে থাকুন, যাপনে থাকুন।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ispat Presidency University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ispat Presidency University:

Shortcuts

Share