Debjit Roy Photography

Debjit Roy Photography মনে প্রাণে আমি কৃষ্ণনগরকে ভালোবাসী 💝🫶
Pujo Coverage ll Pujo Photography 📸
Krishnanagar ll Shantipur ll kolkata
💝 Debjit Roy Clicks 💝

সাবেকি সাজে সজ্জিতা দেবী জগদ্ধাত্রী ❤️আমার করা প্রথম কাজ , যা আমি মাটি দিয়ে বানিয়েছি ।ঠাকুর বানানোর ইচ্ছা অনেক দিনের ,...
04/06/2026

সাবেকি সাজে সজ্জিতা দেবী জগদ্ধাত্রী ❤️
আমার করা প্রথম কাজ , যা আমি মাটি দিয়ে বানিয়েছি ।
ঠাকুর বানানোর ইচ্ছা অনেক দিনের , সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এবার সেই কাজে হাত লাগিয়ে ফেললাম ।

এই প্রতিমা তৈরি তে আমাকে আমার স্যার ভীষণ ভাবে সাহায্য করেছেন , তার নির্দেশনা না পেলে আমি হয়তো এই প্রতিমা বানাতে পারতাম না ।

প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় স্যার কে 🙏

চালি নিয়ে প্রতিমাটির উচ্চতা প্রায় 12 ইঞ্চি

ঠাকুরের সাজসজ্জা ও চালি সম্পূর্ণটাই আমার নিজে হাতে করা ।

ঠাকুর টি কেমন লাগলো সকলে জানাবেন আর এরকম আরো কাজ করার জন্য একটু উৎসাহ দেবেন ।

ধন্যবাদ 🙏

গারচা দক্ষিণ পল্লি শীতলা পূজা 2026Idol Artist - Sculptor Pradip Rudrapal Do not repost without my permission ❌
16/05/2026

গারচা দক্ষিণ পল্লি শীতলা পূজা 2026
Idol Artist - Sculptor Pradip Rudrapal
Do not repost without my permission ❌

11/05/2026

BURI MAA Painting 2026 🖌️❤️✍️

10/05/2026

Kumartuli Sh*tala Puja 2026 ....


Send a message to learn more

10/05/2026

Kumartuli 2026 .....

ট্রেনে চেপে মায়ের আগমন ✨বিগত দুই বছর ধরে আমার বাড়ির মায়ের মূর্তি আমি শান্তিপুর থেকে নিয়ে আসি , প্রথম যেই বার পূজো কর...
07/05/2026

ট্রেনে চেপে মায়ের আগমন ✨

বিগত দুই বছর ধরে আমার বাড়ির মায়ের মূর্তি আমি শান্তিপুর থেকে নিয়ে আসি , প্রথম যেই বার পূজো করলাম অর্থাৎ 2025 সাল যেবার থেকে পূজো শুরু হলো ,সেই বার ঠাকুর আনার সময় আমার বেশ কিছু বন্ধুরা আমার সাথে শান্তিপুর গেছিল , কিন্তু এইবছর পুরো ব্যাপার টাই ব্যতিক্রমী ! এই বছর কাউকে পাশে না পেয়ে আমি একাই গেলাম শান্তিপুর থেকে ঠাকুর নিয়ে আসতে ।

আমরা সকলেই জানি শান্তিপুরের সাবেকি প্রতিমা ও সাজ সজ্জা বিখ্যাত , ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দের।

এবার বলবো আমার বাড়ির প্রতিমা তৈরি করেন যিনি অর্থাৎ যিনি রূপকার , তার কথা ।

আশা করি সকলের কাছে বামা কালী নামটা পরিচিত , বেশিরভাগ মানুষই এখন এই নামের সাথে খুব ভাবে পরিচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ,

বামা কালীর যিনি রূপদান করেন Pikan Pal ,
তিনিই আমার বাড়ির ঠাকুরের রূপদান করেন ।

এইবছর ঠাকুর আনার সময় কাউকে পাশে না পেলেও , আমার এক বন্ধু যার বাড়ি শান্তিপুরে , সেই বন্ধু কিন্তু ঠাকুর আনতে যাওয়ার মুহূর্ত থেকে ঠাকুর ভ্যান এ করে শান্তিপুর স্টেশন নিয়ে আসা অবধি আমার সাথে ছিল , ঠাকুর ট্রেনে ওঠাতে ও আমাকে সাহায্য করেছে আমার ওই বন্ধু Amit Biswas , তবে দুঃখ লাগছিল একটা কথা ভেবে , আগের বারের পুজোয় কত লোকজন ছিল , কিন্তু তারা এইবার আর কেউ আমার পাশে রইলো না ।

যাই হোক মায়ের ইচ্ছায় আমি একাই এবার মায়ের পূজো সুসম্পন্ন করেছি সুস্থ ভাবে ।

আসা করি যত দিন বেঁচে আছি ততদিন মায়ের এই পূজো চালিয়ে যাবো ।

বাকি ঘটনা গুলো কাল সকালে পোস্ট করব ।
ধন্যবাদ 🙏❤️

Address

Charak Mandir Road
Birati

Alerts

Be the first to know and let us send you an email when Debjit Roy Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category