Bangladeshi Community in Nottingham

Bangladeshi Community in Nottingham একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশী কমিউনিটি গড়ার লক্ষ্যে।

FREE Medicine & Healthcare Careers & Mentoring Event Are you a student considering a future in Medicine or Healthcare? O...
04/09/2026

FREE Medicine & Healthcare Careers & Mentoring Event



Are you a student considering a future in Medicine or Healthcare? Or a parent looking for guidance on how to support your child's career aspirations?

The Rotary Club of Nottingham Unity, together with Bangladeshi Doctors in the UK, Bangladeshi Doctors in Nottingham, and WAHDA CIC, warmly invites students and families to attend this inspiring and practical mentoring event.



📅 Sunday, 13 September 2026

⏰ 11:00 AM – 2:00 PM (Registration from 10:30 AM)

📍 Himmah Hub, 37A Gregory Boulevard, Hyson Green, Nottingham NG7 6BE



✅ Learn about the life of a junior doctor

✅ Guidance on UCAT preparation and medical school applications

✅ Choosing medical schools strategically

✅ Interview preparation and admission advice

✅ Small-group mentoring sessions

✅ Opportunity to ask questions directly to healthcare professionals



🎓 Open to Year 10, Year 11, Year 12 students and aspiring healthcare professionals.

👨‍👩‍👧‍👦 Parents and family members are welcome.



🎟️ Attendance is FREE, but registration is essential.



👉 Register here:

https://www.eventbrite.co.uk/e/medicine-healthcare-career-and-mentoring-event-tickets-1999783726960?aff=oddtdtcreator



Please share this opportunity with students, parents, schools, community groups, and anyone considering a future in medicine and healthcare

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️আমাদের কমিউনিটির আদিব কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে—খবরটি আমাদের স...
15/08/2026

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️

আমাদের কমিউনিটির আদিব কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে—খবরটি আমাদের সবার জন্য সত্যিই অনেক আনন্দের ও গর্বের।

ছোটবেলা থেকে তাকে ঘিরে পরিবারের যে স্বপ্ন, ভালোবাসা, উৎসাহ আর দোয়া ছিল, আজ তার একটি সুন্দর ফল দেখতে পাওয়া গেল। আদিবের নিজের পরিশ্রমের পাশাপাশি মা-বাবা ও পরিবারের ত্যাগ ও সহযোগিতা নিশ্চয়ই এই পথচলার বড় শক্তি ছিল।

BCN-এর পক্ষ থেকে আদিব ও তার পুরো পরিবারকে অনেক অনেক অভিনন্দন।

আমরা দোয়া করি, আল্লাহ তার জ্ঞানে বরকত দিন, সামনে চলার পথ সহজ করে দিন এবং জীবনে আরও অনেক সফলতা দান করুন। তবে সব অর্জনের আগে আমাদের সবচেয়ে বড় চাওয়া—আদিব যেন একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে এবং তার শিক্ষা ও যোগ্যতা একদিন মানুষের কল্যাণে কাজে লাগায়। 🤲

আমাদের কমিউনিটিতে এমন আরও অনেক সুন্দর সাফল্যের গল্প আছে। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে আমরা সেগুলোও সবার সঙ্গে তুলে ধরতে চাই। আপনাদের পরিবারেও এমন কোনো অর্জন বা অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন। একজনের গল্প হয়তো আরেকজন তরুণকে বড় স্বপ্ন দেখতে উৎসাহ দেবে।

আদিবের নতুন পথচলার জন্য BCN পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া ও শুভকামনা। সামনে এগিয়ে যাও—আমরা সবাই তোমার জন্য দোয়া করি। ❤️

University of Cambridge

12/08/2026

#বিসিএন_মৃত্যুর_খবর
একটি শোক সংবাদ
আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের কমিউনিটির সুপরিচিত মুখ, আনন্দের বাবা, স্নেইনটন নিবাসী আলমগীর প্রামাণিক ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি ও সামর্থ্য দান করুন। আমীন।

21/07/2026

🌟 What an incredible community effort at Saturday's Hyson Green & Forest Fields Litter Pick! 🌟

Clean Champion volunteers joined forces with the Muslim Community Association and an amazing group of visiting students from Michigan State University from the School of Packaging to form a team of over 40 litter pickers. ♻️

Together, they covered Gregory Boulevard, Radford Road, Maples Street Skate Park, Bridlington Park, Noel Street and many streets across Forest Fields and collected 40 bags of litter in just ONE hour! 👏

It was wonderful to see communities coming together to help clean up our streets, and to have such a positive impact. 💚

A huge thank you to everyone who came along and supported to make this happen.

আলহামদুলিল্লাহ!“Keep It Clean Hyson Green” সফলভাবে সম্পন্ন হয়েছে।আজকের কমিউনিটি ক্লিনিং ও দা’ওয়া কার্যক্রমে অংশগ্রহণকার...
18/07/2026

আলহামদুলিল্লাহ!
“Keep It Clean Hyson Green” সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজকের কমিউনিটি ক্লিনিং ও দা’ওয়া কার্যক্রমে অংশগ্রহণকারী সকল ভাই-বোন ও শিশুদের আন্তরিক জাযাকুমুল্লাহু খাইরান।

একসাথে আমরা আমাদের এলাকা পরিচ্ছন্ন রাখতে অবদান রেখেছি এবং সুন্দর আচরণ ও কমিউনিটি সেবার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।

আল্লাহ ﷻ সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

রোটারি ক্লাব অব নটিংহ্যাম ইউনিটি – ক্লাব অ্যাসেম্বলি ও নেতৃত্ব হস্তান্তরআলহামদুলিল্লাহ, রোটারি বর্ষ ২০২৫–২০২৬-এর শেষ নিয...
24/06/2026

রোটারি ক্লাব অব নটিংহ্যাম ইউনিটি – ক্লাব অ্যাসেম্বলি ও নেতৃত্ব হস্তান্তর

আলহামদুলিল্লাহ, রোটারি বর্ষ ২০২৫–২০২৬-এর শেষ নিয়মিত সভা ও ক্লাব অ্যাসেম্বলি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সভায় আমরা গত এক বছরের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং কমিউনিটির জন্য আমাদের অবদান পর্যালোচনা করেছি। একই সঙ্গে আগামী বছরের পরিকল্পনা ও অগ্রাধিকার নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আমরা বিশেষভাবে কৃতজ্ঞ অতিরিক্ত ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান পল জোন্স-এর প্রতি, যিনি সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেছেন।

রোটারি বর্ষ ২০২৬–২০২৭-এর জন্য নতুন নেতৃত্ব দলের নাম ঘোষণা করা হয়েছে:

🔹 সভাপতি (President): তৌফিকুল ইসলাম রিমন

প্রিন্সিপাল প্ল্যানিং অফিসার, নটিংহ্যাম সিটি কাউন্সিল

🔹 সম্পাদক (Secretary): ড. তানভীর আহমেদ

🔹 কোষাধ্যক্ষ (Treasurer): আতিকুল ইসলাম সুমন

নবনির্বাচিত নেতৃত্ব দলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করি তাঁদের নেতৃত্বে ক্লাব আরও শক্তিশালী হবে এবং কমিউনিটির কল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে।

বিদায়ী সভাপতি রোটারিয়ান মোকাররম হোসেন লিটন এবং পুরো নেতৃত্ব দলকে গত বছরের নিষ্ঠা, পরিশ্রম ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।

আসুন, আমরা সবাই মিলে আগামী বছরেও মানবসেবা, সৌহার্দ্য ও কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করে যাই।

💙 Service Above Self – “নিজের আগে সেবা”

📢 মুসলিম বারিয়াল অব বাংলাদেশ নটিংহাম (MBBN) – AGM ২০২৬আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।MBBN-এর বার্ষিক স...
13/06/2026

📢 মুসলিম বারিয়াল অব বাংলাদেশ নটিংহাম (MBBN) – AGM ২০২৬

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

MBBN-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬-এ আপনাকে সাদর আমন্ত্রণ।

📅 তারিখ: রবিবার, ১৪ জুন ২০২৬

🕧 সময়: দুপুর ১২:৩০টা – বিকাল ৫:০০টা

📍 স্থান: Youth Club, 12 Terrace Street, Nottingham, NG7 6ER

সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

🍽️ মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে।

আপনার উপস্থিতি ও মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📞 যোগাযোগ:

07970 111696

07717 757671

বিনীত,

MBBN টিম

Muslim Burial of Bangladesh Nottingham

www.mbbn.org

Please join our group: https://chat.whatsapp.com/JBKppKOQBMn0DkSeDfFSZr?s=cl&p=i&ilr=0

28/05/2026

আমাদের সম্মানিত অতিথিদের কিছু সুন্দর অনুভূতি ও মুহূর্ত এখানে তুলে ধরা হলো

28/05/2026

Address

312 Sneinton Dale
Nottingham
NG37DN

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Community in Nottingham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi Community in Nottingham:

Shortcuts

Share