শূন্য পাতার ডায়েরী

শূন্য পাতার ডায়েরী ভিন্ন ধর্মী ভিন্ন ভিন্ন
অনুভূতির পোস?

শূন্য পাতার ডায়েরী এর মধ্যে বেশিরভাগই লাইক বাটনে ক্লিক করার পরে কখনও হয়তো পেজে আসেননি। আর আসলেও হয়ত পেজের টাইমলাইনে 'Add me' টাইপ কমেন্ট বা নিজের প্রোফাইলের লিঙ্ক পেস্ট করে চলে গেছেন।

সে যাই হোক, কোনো পেইজে লাইক দেওয়ার পরে প্রথমে যেটা করতে হয়, পেজের এবাউট (About) সেকশনে ক্লিক করে পড়ে নিতে হয় যে এটি কীসের পেইজ। তারপরে যদি পেইজটি সম্পর্কে আগ্রহ তৈরি হয়, তাহলে ধীরে ধীরে পেজের টাইমলাইনে পুরনো পোস্টগ

ুলো ঘাঁটতে হয়, এটা দৈনিক পত্রিকা না যে এক দিন পুরনো হলে আর পড়া যাবে না। আর ভালো না লাগলে, কিংবা পছন্দ না হলে unlike বাটন তো আছেই।

তারপর পেইজে অন্য ব্যবহারকারীদের পোস্টগুলো দেখা যেতে পারে এবং যেখানে উত্তর দেওয়া সম্ভব, সেখানে উত্তর দেওয়া যেতে পারে।

কোনো পোস্টের নিচে অপ্রাসঙ্গিক মন্তব্য করতে হয় না, আলাদা কোনো বক্তব্য থাকলে বা কিছু জানতে চাইলে পেজের টাইমলাইনে পোস্ট করতে হয় ইনবক্সে ম্যাসেজ করতে হয় ।

ইন্টারনেটের সঠিক ব্যবহার সবার জীবনকে সহজ করুক, সুন্দর করুক, আলোকিত করুক। সবার জন্য শুভকামনা।

30/11/2024

একটি শিক্ষামূলক পোস্ট :-
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

(Collected)

Halima #সেভীন

29/09/2024

"আমি তো আমার দুঃখ ও অস্তিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি৷"

_________সূরা ইউসুফ-৮৬
#সেভীন

19/09/2024

আমার জেনারেশন যে বয়সে (৩০+) এসে পড়েছে এই বয়সে-

# ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভাল লাগে না। কাম টু দা আসল পয়েন্ট।
# তিন দিন বন্ধ পাইলে সুন্দরবন- বান্দরবান ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মত ঘুমাইতে ভাল লাগে।
# কারো সাথে তর্ক করার এনার্জি নাই। "জ্বী আপনেই সেরা" বলে তর্কে হার মেনে নিই।
# পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না।
# অন্যের সাফল্য-ব্যর্থতার গাল-গপ্প শুনতে আর ভালো লাগে না।
# এখন কাউকে জাজ করতে ভাল লাগে না।
# "আইজ আছি কাইল নাই" মুড অলওয়েজ এক্টিভেট।
# রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম-বিপ্লব কোন কিছুই এখন আর উত্তেজিত করেনা। প্রায় মনে হয় " যাহাই লাউ তাহাই পটল"।
# ফোনের রিংটোন আর ভাল লাগে না। সাইলেন্ট ভাইব্রেশনে থাকে সারা বছর।
# রোমান্টিক মুভি দেখলে হাসি পায়। ভুতের মুভি দেখে বিরক্ত লাগে।
# পকেটে টাকা থাকলে মন ভালো থাকে।
# সরাসরি গালি দেওয়ার চাইতে মনে মনে গালি দিতে শান্তি লাগে।
# সেল্ফ রেসপেক্ট বাড়তেছে।
# ক্ষমা করার প্রবনতা বাড়তেছে।
# হৈচৈ নাচা-গানা পার্টি ভালো লাগে না। চুপচাপ এক কোনে দাড়ায়া অন্যদের রঙ-তামসা দেখতে ভাল লাগে।
# চুল-দাড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না।
# নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দ অধিক সুখ দেয়।
# আত্মীয়-স্বজন্দের বড় একটা অংশ যাদের ভাল মানুষ জানতাম,তাদের এখন শয়তান মনে হয়।
# নতুন করে পড়াশোনা আর ভাল লাগে না।
# পথে ঘাটে হঠাৎ করে কেউ যখন বলে, আমারে চিনছেন? তখন বিপদে পড়ি। চেহারা চিনা চিনা লাগে, মাগার নাম ইয়াদ আসে না।
# স্কুল-কলেজের বেশির ভাগ বন্ধু বান্ধবের চেহারা মনে আছে, নাম ভুইলা গেছি।
# স্কুল-কলেজ-ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইতো তাদের এখন দেখলে বুঝতে পারি, ঐ বয়সে সবার চোখেই সমইস্যা থাকে। আহামরি কিছু ছিল না।
# বাংলা টয়লেট আর ভালো লাগে না, ইংলিশ টয়লেট ভালো লাগে। কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়.....

আহারে জীবন...

Copied.
#সেভীন

06/06/2024

পরিবার রক্তের সম্পর্কের বিষয় নয়৷
আপনার প্রয়োজনের মুহূর্তে যে আপনার হাত ধরে রাখে ,তাদের নিয়েই পরিবার৷
(সংগৃহিত)
#সেভীন

24/05/2024

মাঝে মাঝে আমরা ভুলেই যাই যে, 'মানুষ জন্মগতভাবেই একা৷' জন্মের সময় যেমন একা পৃথিবীতে আসা,তেমনি বিদায়ও নিতে হয় একা৷আর জন্ম আর মৃত্যুর মধ্যখানে বিভিন্ন সম্পর্কের মোহমায়ায় নিজেকে আটকে আমরা খামোকাই নিজেদের কষ্টে ভাসাই৷
#সেভীন

01/05/2024

১ মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে দেশে বিদেশে কর্মরত সকল বাংলাদেশী শ্রমিক-কর্মচারী এবং বিশ্বের সকল শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

24/04/2024

জীবনেতো অনেক মানুষকেই
ভালবেসেছেন,
শুধু একটু ভালবাসা পাওয়ার
জন্য ।
পেয়েছেন কি আপনার মত
করে ভালবাসা ? এই
ভালবাসাটা যদি
সৃষ্টিকর্তাকে বাসতেন,
ভেবে দেখুন,
তাহলে কি না পেতেন,
আমরা কি পারি না
একতরফা ভাবে
সৃষ্টিকর্তাকে ভালবাসতে ?
আমরা কি পারি
নিঃস্বার্থ ভাবে
সৃষ্টিকর্তাকে ভালবাসতে ?
যিনি প্রতিটা মুহূর্তে আমাদের
ভালবাসেন ।

28/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

19/03/2024

নামায পড়ার উপকারিতা...
● স্বাস্থ্য ভালো থাকে
● হারাম সব কিছু
থেকে দূরে থাকা যায়..
● রোগ মুক্ত থাকা যায়
● মন দৃঢ় হয় ● চেহারার
উজ্জলতা বাড়ে ●আত্মার
শান্তি পাওয়া যায়
● আলসেমি কাটে
● দেহের শক্তি বাড়ে
● মন ঠাণ্ডা রাখে ● শয়তান হতে দূরে রাখে
● বিপদ-আপদ
হতে রক্ষা পাওয়া যায়
● বেহেশতে যাবার
একমাত্র পথই
নামাজ #সবচেয়ে বড় ব্যাপারটা হল নামাজের
মাধ্যমে
আল্লাহর নৈকট্য লাভ
করা যায় ৷
তাই আসুন আমরা নিয়মিত ৫
ওয়াক্ত নামাজ
আদায় করি ৷

12/03/2024

একটি ছাতা হয়তো বৃষ্টিকে
থামিয়ে দিতে পারে না। কিন্তু তা
আমাদের বৃষ্টির মধ্যে
দাঁড়াতে সাহায্য করে।
তেমনি নিজের প্রতি
কনফিডেন্স হয়তো
নিশ্চিত সাফল্যের
নিশ্চয়তা দেয় না তবে তা
আমাদের যে কোনো চ্যালেঞ্জ
মোকাবেলা করার শক্তি দেয়।

10/12/2023

যারা খুব সহজে মানুষকে খুব
বেশি আপন
করে নেয়,
তারাই
পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট
পায় ।
--- হুমায়ূন আহমেদ

28/11/2023

ভালোবাস তাকে...
যার কারনে পৃথিবী দেখেছো....।
ভালোবাস তাকে...
যে তোমাকে ১০মাস ১০দিন
গর্ভে রেখেছে....।
ভালোবাস তাকে... যার পা এর নিচে
তোমার জান্নাত আছে.....।
তিনি হলেন....মা....

18/11/2023

কিছু শখ পুরন করে নিঃস্ব হওয়ার চেয়ে কিছু টাকা সঞ্চয় করা ভাল। অন্তত বিপদে কারো কাছে হাত পাততে হবেনা। আশায় থাকতে হবে না সে দিলেই আমি বিপদমুক্ত হবো।

কিছু কিছু ক্ষেত্রে বড় সাজার জন্য কিংবা এগিয়ে থাকার জন্য কাউকে দামী উপহার দেয়ার চেয়ে ঢের ভাল উপলক্ষ্যগুলোকে এড়িয়ে চলার। কারন দিনশেষে নিজের সঞ্চয় না থাকলে কেউ মনেও রাখবেনা ।

মাঝেমাঝে দুই টাকায় যদি দশ টাকার কাজ হয়ে যায়, তাহলে সেটাই ভাল। স্ট্যাটাস মেইনটেইন করতে অপচয় করা ঠিক না।

অন্যের কাছে ভাল হওয়ার জন্য যদি অর্থ ব্যয় করতে হয়, তাহলে খারাপ হয়ে বাঁচাই অনেক ভাল।

এক কথায় যে স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে আমাকে দেউলিয়া হতে হবে, আমি সেই স্ট্যাটাস থেকেই দূরে থাকবো।

কারন সাময়িক তিনবেলা বিরিয়ানি খাওয়ার অভ্যাস ত্যাগ করে দীর্ঘদিন নিশ্চিন্তে ডাল ভাত খাওয়া যায় সেই ব্যবস্থাই করা সবচেয়ে ভাল। এতে কে কি বলে বলুক!

✍️ Ashna Araf

#সেভীন

15/01/2023

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা, আপনি সুস্থ থাকলে পড়ুন আলহামদুলিল্লাহ!😌❤️

Address

Sylhet
3100

Telephone

+8801750040670

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য পাতার ডায়েরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শূন্য পাতার ডায়েরী:

Share