24/03/2026
বিশেষ বিজ্ঞপ্তি:
আসসালামু আলাইকুম!
আপনাদের জানানো যাচ্ছে যে, মার্টেলো কাপ সংশ্লিষ্ট সকল কমিটি (উপদেষ্টা কমিটি, স্থায়ী কমিটি ও বর্ধিত সদস্য কমিটি ইত্যাদি) ২৪ মার্চ, ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘোষণা করা হলো।
সকল কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং অবদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
মার্টেলো কাপের ভবিষ্যৎ ক্রীড়া ও সাংগঠনিক কার্যক্রম সফল করার লক্ষ্যে আগ্রহী ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পরামর্শ, মতামত, সমর্থন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা আহবান করা যাচ্ছে।
সশ্রদ্ধ শুভেচ্ছাসহ
দিদারুল ইসলাম রাজু
অগ্রদূত, মার্টেলো কাপ