পাবনার নাম শুনলে যাদের মাথা ব্যাথায় এবং যারা Pabna - পাবনা সম্পর্কে ভালভাবে জানতে চান তাদের #সম্মানের সহিত বলছি...
পাবনায় একটি মানসিক হাসপাতাল আছে, এই তথ্যটি ছাড়া আপনি আর কি জানেন ? একটিমাত্র তথ্য জেনেই
আপনার এমন লাফালাফি করা কি ঠিক...??
যদি প্রশ্ন করা হয়, "পাবনা কিসের জন্যে বিখ্যাত ?
আপনারা হয়তো বলবেন, "পাবনায় শুধু পাগলের বসবাস"....!!!
পাবনাকে নিয়ে যারা এমন জানেন অথবা এমন মন্তব্য করেন তাদের জন্যেই মূলতঃ পোস্টটি...........
.
#আপনি এই মূহুর্তে ভাষার যে রীতিতে পোস্টটি পড়ছেন, যে রীতিতে আপনি চরাচর কথা বলে থাকেন; সেটির প্রবর্তকের নাম হয়তো এতক্ষণে আপনার
মাথায় এসে গেছে। জেনে রাখুন, তার পৈতৃক নিবাস ছিল পাবনার চাটমোহরের হরিপুরে।
#পাবনাতে জন্ম নিয়ে যারা মহৎ ও বিখ্যাত হয়েছেন:
> মেজর জেনারেল জ়ে.এন.চৌধুরী (সাবেক ভারতীয় সেনাপ্রধান)
> স্বাধীন দেশের প্রথম এয়ার চীফ - এ. কে খন্দকার
> ক্যাপ্টেন এম মুনসুর আলী।
> স্যামসন এইচ চৌধুরী (স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা),
> বিদেশের মাটিতে প্রথম আমাদের দেশের হয়ে প্রথম পতাকা উত্তলন করেন,,,বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী,
> চলচিত্র পরিচালক আজাদি হাসানত ফিরোজ ,
> অভিনেতা মাসুম অাজিজ ,
> সাবেক বিমান বাহিনী প্রধান ফকরুল আজম
> সঙ্গীতশিল্পী তপন মাহমুদ, বাপ্পী লাহিড়ী, ডলি
সায়ন্ত্বনী, বাদশা বুলবুল, খ্যাতিমান উপস্থাপক ফজলে লোহানী।
#জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন, টিভি ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরি, বৃন্দাবন দাস,বাপ্পা মজুমদার, চাটমোহরের গর্ব মেজর জেনারেল ফসিউর রহমান, অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী সাহেব সহ আরও অনেকে।
#আইনস্টাইনের তত্ত্বের সত্যতা গবেষণায় গঠিত গবেষক দলে ছিলেন পাবনার সেলিম শাহরিয়ার।
#শ্যামলী পরিবহনের মালিক গনেশ চন্দ্র ঘোষ আজ গোটা দেশের পরিবহন খাতের এক দিকপাল হিসেবে
প্রতিষ্ঠিত উনার জন্ম ও কিন্তুু এই পাবনায়।
#কবি প্রসন্নময়ী দেবী ১৮৫৭ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
> বাংলা গদ্যরীতির সার্থক রূপকার প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
> প্রিয়ম্বদা দেবী ১৮৭১ সালে পাবনা জেলার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে জন্মগ্রহণ করেন।
> কবি বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৭ জানুয়ারি পাবনার রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন।
> গীতিকার ও সঙ্গীতশিল্পী গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালে পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
> ড. আবু হেনা মোস্তফা কামাল ১৯৩৬ সালের ৩ ডিসেম্বর পাবনার গোবিন্দা মহল্লায় জন্মগ্রহণ করেন।
> গীতিকার, সাহিত্যিক ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা
জেলার বেড়া উপজেলার বনগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন।
> বাংলার সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল তিনিও এই পাবনাতেই জন্মেছিলেন।
#পাবনার বিখ্যাত খাবার: ঘি। বিখ্যাত পোশাক: লুঙ্গি ও গেঞ্জি...!!
#পাবনার শিক্ষা প্রতিষ্ঠান:
> পাবনা মেডিকেল কলেজ,
> পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
> পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
> পাবনা জিলা স্কুল,
> পাবনা ক্যাডেট কলেজ,
> পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট
> সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ,
> সরকারী শহীদ বুলবুল কলেজ,
> সরকারী মহিলা কলেজ,
> ঈশ্বরদী সরকারী কলেজ,
> পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,
> নগরবাড়ী মেরিন একাডেমী (নির্মাণাধীন) ইত্যাদি।
#ঔষধ শিল্প:
> বাংলাদেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি ঃ
> প্রথম ফার্মসিউটিক্যাল এডরুখ বাংলাদেশ, পাবনাতেই অবস্থিত।
#পাবনা জেলার স্থাপত্য ও দর্শনীয় স্থান:
> হাড্রিং ব্রিজ, ( পদ্মা নদী)
> লালন শাহ সেতু,
> জোড়বাংলা মন্দির,
> বনমালী ইনস্টিটিউট,
> শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির),
> শীতলাই জমিদার বাড়ি (সমাজ, চাটমোহর),
> রাজা বনওমালীর বাড়ি ( ফরিদপুর)
> সমাজ শাহী মসজিদ ও মাজার শরিফ,
> বড়াল ব্রিজ,
> চলন বিল,
> গজনার বিল,
> হাটগ্রাম সোনালী সৈকত,
> নগরবাড়ী পোর্ট (নির্মাণাধীন),
> নাগরবাড়ী ঘাট সংলগ্ন যমুনা নদী
#এবং আপনি যেটা জেনে লাফালাফি করে থাকেন সেটা (পাবনা মানসিক হাসপাতাল)।
#পাবনা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখুন যা আপনার চাকুরী/বিসিএস পরীক্ষায় আসতে পারে-
i) বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন পাবনার ঈশ্বরদী তে।
ii) দেশের একমাত্র পারমানবিক বিদুৎ কেন্দ্র পাবনার রূপপুরে।
iii) দেশের সর্ববৃহৎ এবং সম্ভবত একমাত্র ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আমাদেরই পাবনাতে (ঈশ্বরদীতে)।
iv) পাবনায় একটি চিনিকল আছে, যেটা দাশুড়িয়াতে অবস্থিত।
v) পাবনাতে একটি পেপার মিলও রয়েছে।
vi) পাবনা জর্জকোট।
vii) পাবনা EPZ।
viii) ঈশ্বরদী বিমান বন্দর।
#মনে রাখবেন, পাবনা মানসিক হাসপাতাল দেশের এবং দক্ষিণ এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র যেখানে,পাবনার মানুষের অতিথিপরায়নতায় ও ভালবাসায় প্রতি বছর অনেক মানসিক রোগী স্বাভাবিক
জীবনে জীবন ফিরে পায়।
#সবাইকের একটা অনুরোধ রাখছি, যদি কখনও
পাবনাতে আসেন; তাহলে একবার মানসিক হাসপাতালে একটু ঘুরে আসবেন। তাহলেই বুঝতে পারবেন, একজন
মানসিক রোগী এবং একজন স্বাভাবিক মানুষের পার্থক্য। বুঝতে পারবেন, আল্লাহ তাওয়ালা আপনাকে কতটা সুখে রেখেছেন। ঐ সকল মানসিক রোগীদের জন্যে আল্লাহ'র কাছে দোয়া না করে থাকতে পারবেন না, যদি আপনার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে।
#বাসায় যাবার সময় মনেকরে পরিবারের জন্য রসমালাই ও ঘি নিয়ে যাবেন।
#শেষ করব আরও চমক লাগানো তথ্য দিয়ে। সোনালী আশ পাটের কথা তো সবারই জানা, সেটার বেপারে না হয় নাই বললাম। আপনি হয়তো পেয়াজি পছন্দ করেন,ইফতারিতে তো পেয়াজী চাই ই চাই,, কিন্তু জানেন না দেশের কোথায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন
হয়ে থাকে ? ছাড়ুন, কোন ব্যাপার না।আমি বলে দেই, "পাবনার সুজানগরে।"
এর পরেও যারা "পাবনা" বলতে পাগল,গারদ খানা বুঝেন তাদের জন্যে দুঃখ যে, পাবনাতে মানসিক হাসপাতাল কিন্তুু উনি চিকিৎসা নিচ্ছে না।