04/09/2026
শৈলজারঞ্জন স্পটের সংক্ষিপ্ত ইতিহাস
এই সাংস্কৃতিক কেন্দ্রটি তৈরি করা হয়েছে বিখ্যাত রবীন্দ্রসংগীতাচার্য শৈলজারঞ্জন মজুমদারের স্মৃতি রক্ষার জন্য। তিনি ১৯০০ সালের ১৯ জুলাই মোহনগঞ্জের বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর জন্মভিটাকে কেন্দ্র করে বাহাম গ্রামে একটি বড় ও নান্দনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। ভবনের সুন্দর ডিজাইন ও পরিবেশের কারণে এটি মোহনগঞ্জের মানুষের কাছে একটি নতুন ঘুরতে যাওয়া ও ছবি তোলার স্পট হিসেবে পরিচিতি পেয়েছে।