Bangla Byte Sports বাংলা বাইট স্পোর্টস

Bangla Byte Sports  বাংলা বাইট স্পোর্টস "যেখানে স্পোর্টস কখনো স্লো না"

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ ঢাকা জেলার জয়জয়কার, ক্রিকেটে দুই দলই ফাইনালেঢাকা, ১৯ মে ২০২৬:ঢাকা অঞ্চল পর্যায়ে অনুষ্ঠিত নতুন...
19/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ ঢাকা জেলার জয়জয়কার, ক্রিকেটে দুই দলই ফাইনালে
ঢাকা, ১৯ মে ২০২৬:
ঢাকা অঞ্চল পর্যায়ে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ ক্রিকেট ও ব্যাডমিন্টনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবার নজর কেড়েছে ঢাকা জেলা দল। টি-টেন ক্রিকেটে বালক ও বালিকা উভয় দলই ফাইনালে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ব্যাডমিন্টনের বিভিন্ন ইভেন্টেও শিরোপা জিতে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে ঢাকার খেলোয়াড়রা।
ক্রিকেটের বালিকা বিভাগের ফাইনালে ঢাকা জেলার প্রতিপক্ষ মানিকগঞ্জ জেলা দল। আর বালক বিভাগের ফাইনালে নরসিংদী জেলার বিপক্ষে মাঠে নামবে ঢাকা জেলা। আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
বালক বিভাগের গুরুত্বপূর্ণ ম্যাচে টাঙ্গাইল জেলা দলকে ৪৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা জেলা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে ঢাকার খেলোয়াড়রা।
অন্যদিকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। বালক একক ইভেন্টেও চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় স্থান দখল করে নিয়েছে ঢাকার খেলোয়াড়রা। এছাড়া বালিকা একক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করেছে ঢাকা জেলা।
সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্বে ছিলেন সুমন কুমার মিত্র,ঢাকা জেলা ক্রীড়া অফিসার।। তাঁর তত্ত্বাবধানে ঢাকা জেলার ক্রীড়াবিদরা ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা

ঢাকা অঞ্চলের নতুন কুঁড়ি স্পোর্টস সাঁতার আসরে টাঙ্গাইলের পাঁচ স্বর্ণ!
18/05/2026

ঢাকা অঞ্চলের নতুন কুঁড়ি স্পোর্টস সাঁতার আসরে টাঙ্গাইলের পাঁচ স্বর্ণ!

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করে...
17/05/2026

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

17/05/2026

জয় দিয়েই চ্যাম্পিয়ন টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড়!

17/05/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬!

JFA U-14 Women’s Youth Development Program 2026Match Result | 17-05-2025 (Sunday) | Preliminary Round
17/05/2026

JFA U-14 Women’s Youth Development Program 2026

Match Result | 17-05-2025 (Sunday) | Preliminary Round

টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়নবসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২৫ এর পর্দা নামলো জমজমাট ফ...
08/05/2026

টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২৫ এর পর্দা নামলো জমজমাট ফাইনালে

ঢাকা, ৮ মে ২০২৬: বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুরে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২৫ এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান।
রোমাঞ্চকর ফাইনালে ট্রাইব্রেকারে ৩-০ গোলে ফিরোজ-কামাল ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমী, পঞ্চগড়। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোলশূন্য (০-০) ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
ফাইনালের নায়ক হয়ে ওঠেন টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীর গোলরক্ষক আমির হামজা। দুর্দান্ত সব সেভে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি তিনি জিতেছেন ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘বেস্ট গোলকিপার’ পুরস্কার।
ব্যক্তিগত পুরস্কারে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন ফিরোজ-কামাল ফুটবল একাডেমীর মো. রিমন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীর দেব রায়। এছাড়া ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমী।
“নতুন প্রতিভার অন্বেষণে” স্লোগানে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অনূর্ধ্ব-১৪ বয়সী ফুটবলাররা নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার মামুন বাবু ও দুলাল হোসেন ধনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএফ সভাপতি ফরহাদ হোসেন, মোঃ আলী আজম, বিএফএসএফ সভাপতি কনক রায়, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জালাল হোসেন লাইজু, কো-চেয়ারম্যান শেখ গোলাম আকবর, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন যুবায়ের, সদস্য রাজু আহমেদ সুমন, ফারহান পাভেল, মোঃ ফয়সাল চৌধুরী সুমন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাফায়েত আহমেদ রাব্বিসহ আরও অনেকে।

নতুন কুঁড়ি স্পোর্টস: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি শেষে পুরস্কার বিতরণঢাকা জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর কাব...
06/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি শেষে পুরস্কার বিতরণ
ঢাকা জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন থানা ও উপজেলার কিশোর-কিশোরীরা অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়।
কিশোর (বালক) বিভাগের ফাইনালে ক্যান্টনমেন্ট মাধ্যমিক শিক্ষা থানা বালক দল ৫৩–৪২ পয়েন্টে মতিঝিল মাধ্যমিক শিক্ষা থানা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কিশোরী (বালিকা) বিভাগে ধামরাই উপজেলা বালিকা দল একতরফা খেলায় ৪৪–১৪ পয়েন্টে উত্তরা মাধ্যমিক শিক্ষা থানা বালিকা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক এবং ঢাকা জেলা ক্রীড়া অফিসার ও নতুন কুঁড়ি স্পোর্টস–ঢাকা জেলার সদস্য সচিব সুমন কুমার মিত্র।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে তুলে আনতেই এ আয়োজন। এর মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরির একটি শক্ত ভিত্তি গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
Bangladesh Kabaddi Federation

ঢাকা জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্নঢাকা জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এ...
06/05/2026

ঢাকা জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকা জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা থানার কিশোর-কিশোরীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
কিশোর (একক) বিভাগের ফাইনালে ডেমরা শিক্ষা থানার আরিয়ান আহমেদ অনন্ত ২১-১৫ পয়েন্টে উত্তরা শিক্ষা থানার সাইফ হাসানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কিশোরী (একক) বিভাগে ডেমরা শিক্ষা থানার তানহা মাহমুদ রমনা শিক্ষা থানাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
বালক দ্বৈত বিভাগে ডেমরা শিক্ষা থানাকে পরাজিত করে ধানমন্ডি শিক্ষা থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা দ্বৈত বিভাগে রমনা শিক্ষা থানাকে হারিয়ে ডেমরা শিক্ষা থানা চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন লেভেল টু সার্টিফায়েড কোচ এনায়েত উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রীড়া অফিসার ও নতুন কুঁড়ি স্পোর্টস–ঢাকা জেলার সদস্য সচিব সুমন কুমার মিত্র।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগ ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
#নতুনকুঁড়ি

নতুন কুঁড়ি স্পোর্টসে জমজমাট লড়াই, কাল শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম-এ কাবাডি ফাইনালযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে...
04/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টসে জমজমাট লড়াই, কাল শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম-এ কাবাডি ফাইনাল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, ঢাকা ও জেলা ক্রীড়া অফিস, ঢাকার আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ঢাকা জেলা পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতায় কারাতে, উশু, জুডো ও তায়কোয়ানডো ইভেন্টে জেলার বিভিন্ন থানার ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিন থেকেই খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই করা হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম-সহ নির্ধারিত ভেন্যুগুলোতে। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
ক্রীড়াপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই এ আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

“রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২৬” এর শুভ উদ্বোধনঢাকা: মহান স্বাধ...
21/04/2026

“রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২৬” এর শুভ উদ্বোধন

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ এর পৃষ্ঠপোষকতায় ২১ এপ্রিল, ২০২৬ তারিখে পুরানা পল্টনে শহীদ নূর হোসেন ন্যাশনাল ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ জেনারেল সিনা ইবনে জামালী (অব.), ব্যবস্থাপনা পরিচালক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। এছাড়া সহ-সভাপতি মোঃ মাহমুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন সাদান, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনসহ অন্যান্য কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিত্ব ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#ভলিবল Bangladesh Volleyball Federation

Address

New Eskaton
Maghbazar

Telephone

+8801997492440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Byte Sports বাংলা বাইট স্পোর্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Byte Sports বাংলা বাইট স্পোর্টস:

Share