বাংলা Sports

বাংলা Sports 𝑰 𝒅𝒐𝒏’𝒕 𝒌𝒏𝒐𝒘 𝒘𝒉𝒂𝒕 𝑰 𝒘𝒊𝒍𝒍 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒊𝒏 𝒍𝒊𝒇𝒆, 𝒃𝒖𝒕 𝑰 𝒘𝒂𝒏𝒕 𝒕𝒐 𝒃𝒆 𝒂 𝒈𝒐𝒐𝒅 𝒉𝒖𝒎𝒂𝒏 𝒃𝒆𝒊𝒏𝒈.

🏟️🔥 ভেঙে ফেলা হবে এনএসসির পুরাতন ভবন, আসছে আন্তর্জাতিক মানের বহুতল স্পোর্টস কমপ্লেক্স!প্রায় পাঁচ দশকের পুরনো জাতীয় ক্রীড়...
30/08/2026

🏟️🔥 ভেঙে ফেলা হবে এনএসসির পুরাতন ভবন, আসছে আন্তর্জাতিক মানের বহুতল স্পোর্টস কমপ্লেক্স!

প্রায় পাঁচ দশকের পুরনো জাতীয় ক্রীড়া পরিষদের ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা জানিয়েছে সরকার।

নতুন ভবনে থাকবে ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধা ও আধুনিক সব সুযোগ-সুবিধা। দেশি-বিদেশি কয়েকজন বিনিয়োগকারীও এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, পুরাতন ভবন ভেঙে বড় ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তায়কোয়ান্দো ও জিমন্যাস্টিক্সের সময় তীব্র গরম ও আলো স্বল্পতার সমস্যারও সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দোতে ২৮টি দল ও সংস্থার ৪৫০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। 🥋🇧🇩

#বাংলাSports

🔥 মেসির খেলা দেখে ভাষাই হারিয়ে ফেললেন কোচ! বললেন, ‘সাধারণ কোনো ফুটবলার নয়’৩৯ বছর বয়সেও মেসির পায়ে জাদু যেন থামছেই না! 😍স...
30/08/2026

🔥 মেসির খেলা দেখে ভাষাই হারিয়ে ফেললেন কোচ! বললেন, ‘সাধারণ কোনো ফুটবলার নয়’

৩৯ বছর বয়সেও মেসির পায়ে জাদু যেন থামছেই না! 😍

সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের জয়ে একাই ৪ গোল করেছেন মেসি। এর মধ্যে ২টি গোল ফ্রি-কিক থেকে, আরেকটি এসেছে তিন খেলোয়াড়কে কাটিয়ে। সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও।

মেসির এই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষে ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশোর মুখে যেন কোনো ভাষাই ছিল না।

🗣️ “এমন ফুটবলীয় সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা নেই। এত কিছু হয়েছে যে, শব্দ দিয়ে বোঝানো কঠিন।”

এরপর আরও বললেন,
🗣️ “আমার মনে হয় না সে সাধারণ কোনো ফুটবলার।”

৩৯ বছর বয়সেও মেসি কেন আলাদা—মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে যেন আবারও তার উত্তর দিলেন! 🐐🇦🇷

#বাংলাSports

🔴🔵 সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের আগে জাতীয় দলের ম্যানেজার বদলে দিল বাফুফে।দেড় বছরের বেশি সময় দায়িত্বে থাকা আমের খানকে সর...
30/08/2026

🔴🔵 সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের আগে জাতীয় দলের ম্যানেজার বদলে দিল বাফুফে।

দেড় বছরের বেশি সময় দায়িত্বে থাকা আমের খানকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে ফেডারেশনের সদস্য ও মোহামেডান কর্মকর্তা আমিরুল ইসলাম বাবুকে।

তবে আমের খানকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি—তাকে দেওয়া হয়েছে ‘কো-অর্ডিনেটর’ পদ। একই সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য ইকবাল হোসেনকে করা হয়েছে টিম লিডার।

জাতীয় দলের ক্যাম্প চলার মাঝপথে এমন রদবদল নিয়েই এখন আলোচনা। 👀

#বাংলাSports

🔵🔴 ডোয়াইন ব্রাভোর সম্মানে ৪৭ নম্বর জার্সি অবসর ঘোষণা করেছে ট্রিনবাগো নাইট রাইডার্স! 👕❤️CPL ইতিহাসে প্রথমবার কোনো খেলোয়াড়...
30/08/2026

🔵🔴 ডোয়াইন ব্রাভোর সম্মানে ৪৭ নম্বর জার্সি অবসর ঘোষণা করেছে ট্রিনবাগো নাইট রাইডার্স! 👕❤️

CPL ইতিহাসে প্রথমবার কোনো খেলোয়াড়ের জার্সি অবসর ঘোষণা করা হলো। পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা আসে।

CPL-এ খেলোয়াড় হিসেবে ৫টি শিরোপা জিতেছেন ব্রাভো। ১০৭ ম্যাচে নিয়েছেন ১২৯ উইকেট, আর বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় আছেন তৃতীয় স্থানে। 👑

২০১৭ ও ২০১৮ সালে ট্রিনবাগো নাইট রাইডার্সকে অধিনায়ক হিসেবে শিরোপাও এনে দিয়েছেন তিনি।

এখন সেই ব্রাভোই ট্রিনবাগোর প্রধান কোচ। 🫡

এক কিংবদন্তির জন্য এক ঐতিহাসিক সম্মান! 💜

#বাংলাSports

🚨🇵🇰 লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে ইমাম-উল-হককে আর পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! 😰বাঁ পায়ের মাংসপ...
30/08/2026

🚨🇵🇰 লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে ইমাম-উল-হককে আর পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! 😰

বাঁ পায়ের মাংসপেশিতে গ্রেড-১ চিড় ধরা পড়েছে পাকিস্তানের বাঁহাতি ওপেনারের। চোট থেকে সেরে উঠতে প্রায় ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

প্রথম দিনের চা-বিরতির পর আর মাঠে নামেননি ইমাম। এমনকি দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম ইনিংসেও ব্যাট করতে পারেননি তিনি। ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে মাত্র ১১০ রানেই অলআউট হয়েছে পাকিস্তান।

তবে শেষ টেস্টের আগে ইমামের হাতে সময় আছে। ৯ সেপ্টেম্বর বার্মিংহ্যামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। 🇵🇰

#বাংলাSports

🚨🇿🇦 হ্যামস্ট্রিং চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা! 😰শুধু ওয়ানডে নয়, আগা...
30/08/2026

🚨🇿🇦 হ্যামস্ট্রিং চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা! 😰

শুধু ওয়ানডে নয়, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, চোটের কারণে অন্তত ৪ থেকে সাড়ে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন রাবাদা। টেস্টের আগে তার পুনর্বাসনের অগ্রগতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাবাদা না থাকলে লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও করবিন বোশের ওপর বাড়বে দায়িত্ব। আর সুযোগ তৈরি হতে পারে এনরিখ নরকিয়ার জন্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে রাবাদাকে দ্রুত ফিট পেতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। 🇿🇦🔥

#বাংলাSports

🔴🔵 গেম ডেভেলপমেন্ট ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হারিয়ে দিয়েছে অনূর্ধ্ব-২৩ দলকে। 😱আগে ব্যাট করে ২২৬ রানে অলআউট হয় অনূর...
30/08/2026

🔴🔵 গেম ডেভেলপমেন্ট ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হারিয়ে দিয়েছে অনূর্ধ্ব-২৩ দলকে। 😱

আগে ব্যাট করে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক*।

জবাবে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের অনূর্ধ্ব-২৩ দল থামে ২২২ রানে। ফলে ৪ রানে জয় পায় অনূর্ধ্ব-১৯ দল। 🔥

ব্যাট হাতে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তামিম করেন ২৮ রান, জাওয়াদ আবরার ২৬ এবং রিজান হোসাইন ৪৪।

বল হাতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪ উইকেট নেন আবদুর রহিম। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট—কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ বের করে নেয় যুব দল! 🏏🔥

বড়দের হারিয়ে ছোটদের দারুণ এক জয়! 👀🇧🇩

#বাংলাSports

😂বিপিএল বাতিল, এখন ‘ভিন্ন টুর্নামেন্ট’—বিসিবির নতুন চমক!ক্রিকেটাররা জানতে গেলেন, বিপিএল কেন হচ্ছে না?বিসিবি বুঝিয়ে দিল—ব...
30/08/2026

😂বিপিএল বাতিল, এখন ‘ভিন্ন টুর্নামেন্ট’—বিসিবির নতুন চমক!

ক্রিকেটাররা জানতে গেলেন, বিপিএল কেন হচ্ছে না?
বিসিবি বুঝিয়ে দিল—বিপিএল হবে না, তবে তার জায়গায় কী একটা টুর্নামেন্ট হবে! 😅

নাসিরও জানালেন, প্রস্তাবটা খারাপ না, কিন্তু কোন টুর্নামেন্ট হবে সেটাই এখনো ঠিক হয়নি!

মানে—
❌ বিপিএল নেই
❓ বিকল্প টুর্নামেন্ট কী, সেটাও নেই
🤝 আবার মিটিং হবে
😂 আর ক্রিকেটাররা অপেক্ষায় থাকবেন, বিসিবির পরবর্তী ‘চমক’-এর জন্য!

বিপিএল গেল, এখন প্রশ্ন—‘ভিন্ন টুর্নামেন্ট’টা আসলে কী? 🤣

ভাই বিপিএল নাটক কোনো দিন বন্ধ হবে?
জন্মের পর থেকে দেখতেছি.....😂
#বাংলাSports

🔵🔴 ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে জমে উঠেছে লড়াই। লিগ পর্ব শেষ হতে বাকি আর ছয় মাসের কিছু বেশি, এখনো ...
30/08/2026

🔵🔴 ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে জমে উঠেছে লড়াই। লিগ পর্ব শেষ হতে বাকি আর ছয় মাসের কিছু বেশি, এখনো বাকি ৩৩টি টেস্ট। শীর্ষ দুই দল খেলবে আগামী বছরের ফাইনাল।

বর্তমানে শীর্ষে থাকা ৫ দল—

🥇 অস্ট্রেলিয়া — ৮০%
🥈 দক্ষিণ আফ্রিকা — ৭৫%
🥉 নিউজিল্যান্ড — ৭২.২২%
🇧🇩 বাংলাদেশ — ৫৫.৫৬%
🇮🇳 ভারত — ৫১.৫২%

🇧🇩 বাংলাদেশের সামনে বাকি ৬টি টেস্ট—
• ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি হোম টেস্ট
• দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি অ্যাওয়ে টেস্ট
• ইংল্যান্ডের বিপক্ষে ২টি হোম টেস্ট

ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে বাকি ৬ ম্যাচের অন্তত ৫টিতে জিততে হবে। এর কম হলে পয়েন্ট শতাংশ ৬৪-এর নিচে নেমে যাবে।

অন্যদিকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতও নিজেদের সমীকরণে লড়ছে।

🔥 বাংলাদেশ কি এবার ইতিহাস গড়ে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে? 👀

#বাংলাSports

🚨🔵 সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ...
30/08/2026

🚨🔵 সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 💙

💰 ট্রান্সফার ফি: ৭.৫ মিলিয়ন পাউন্ড
🏟️ ভিলার হয়ে ম্যাচ: ২৫৫টি
⏳ ভিলায় সময়: ৬ বছর

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। এবার নতুন চ্যালেঞ্জে পাড়ি জমালেন চেলসিতে।

ভিলার হয়ে তার শেষ ম্যাচটিও ছিল লড়াইয়ের—আঙুল ভাঙা ইনজুরি নিয়েও ব্যথানাশক খেয়ে ইউরোপা লিগের ফাইনালে খেলেছিলেন তিনি।

🔵 চেলসির জার্সিতে এবার বিশ্বকাপজয়ী মার্টিনেজ—কেমন হবে নতুন অধ্যায়? 👀

#বাংলাSports

Address

Kalukhali

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category