01/06/2026
FDF Intra Debate Tournament 2026 |
Celebrating the Spirit of Debate 🔥
এবারে সফলভাবে সম্পন্ন হলো ফরিদপুর ডিবেট ফোরাম আয়োজিত ইন্ট্রা ডিবেট টুর্নামেন্ট ২০২৬। একদিনের এই আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করে এবং সর্বমোট ১০ টি দল গঠন করে । উল্লেখ্য যে প্রত্যেকেই ফরিদপুর ডিবেট ফোরামের নিয়মিত সদস্য। বিতার্কিকেরা ছিলেন দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন সর্বমোট ২১ জন দেশবরেণ্য বিতার্কিকরা।
সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার একটি প্রতিযোগিতা একই সাথে সংগঠনের ইদ পুনমিলনী সফলভাবে সম্পন্ন হয়।
জয়তু বিতর্ক! 🔥
জয়তু এফডিএফ! 🔥