Predictor Of WC19

Predictor Of WC19 Never Give Up

28/07/2019

বাংলাদেশের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

তামিম, মুশফিককে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তবেই সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ দল। #বেস্ট অফ লাক।
28/07/2019

তামিম, মুশফিককে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তবেই সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ দল। #বেস্ট অফ লাক।

24/06/2019

বাংলাদেশ বনাম আফগানিস্তান
ম্যাচ সময়ঃ বিকাল ৩ঃ৩০ টায়
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল
সৌম্য সরকার
সাকিব আল হাসান
মুশফিকুর রহিম
লিটন দাস
মাহমুদউল্লাহ
সাইফুদ্দীন
মিরাজ
মাশরাফি বিন মুর্তজা
মুস্তাফিজুর রহমান
রুবেল হোসেন

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।সময়ঃ বিকাল ৩-৩০ টায়"অস্ট্রেলিয়া দলকে হারানো কঠিন হবে ক...
20/06/2019

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।
সময়ঃ বিকাল ৩-৩০ টায়

"অস্ট্রেলিয়া দলকে হারানো কঠিন হবে কিন্তু অসম্ভব নয়।"- মাশরাফি।
হ্যা এটাই এখন বাস্তবতা। প্রতিপক্ষ কে সেটা না ভেবে নিজেদের নিয়েই এখন ভাবে বাংলাদেশ। প্রতিটা ম্যাচে নিজস্ব পরিকল্পনা নিয়ে জয়ের উদ্দেশ্যে মাঠে নামে টাইগার বাহিনী। তেমনি আজকে আমরা সকলেই প্রবলভাবে বিশ্বাস করি বাংলাদেশ জিতবে। আর সেজন্য নিচের পরিকল্পনাগুলো কাজে লাগলে জয় অসম্ভব নয়।
১. টসঃ যদি বাংলাদেশ টসে জিতে তাহলে ফিল্ডিং করতে পারবে। কারন ট্রেন্টব্রিজের উইকেট বাউন্সি থাকে এবং বাংলাদেশ শুরুতে ব্যাটিং করাটা অসুবিধায় ফেলতে পারে।
২. অস্ট্রেলিয়ানদেরকে ৩০০ রানের কাছাকাছিতে বেধে রাখা। নির্দিষ্ট প্লেয়ার নিয়ে চিন্তা করার দরকার নাই।
৩. আমাদের ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে উইকেট হারানো যাবেনা। তবে ৫৫-১ হলেও চলবে।
৪. টপ চারজন এর মধ্যে দুটি ৭০+ বা একটা সেঞ্চুরি করতে হবে।
৫. মুস্তাফিজুর রহমানকে কমপক্ষে ৩টা উইকেট পেলে আমরা ৯০% জিতবো ইনশাল্লাহ।
ব্যাস, এতটুকু হলেই চলবে। #খেলবে ১১ টাইগার জিতবে ১৬ কোটি টাইগার।

বাংলাদেশ টিমকে কেউ মনে করিয়ে দেন মাহমুদউল্লাহ টপ অর্ডারে সবচেয়ে ভাল খেলে অন্য যে কোন ব্যাটসম্যান থেকে। সেই একমাত্র ক্রিক...
08/06/2019

বাংলাদেশ টিমকে কেউ মনে করিয়ে দেন মাহমুদউল্লাহ টপ অর্ডারে সবচেয়ে ভাল খেলে অন্য যে কোন ব্যাটসম্যান থেকে। সেই একমাত্র ক্রিকেটার যার জোড়া সেঞ্চুরি আছে। বেস্ট অফ লাক ইংল্যান্ড ম্যাচের জন্য।

সন্ধ্যা ৬ঃ৩০ টায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপের ৫ম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে লড়বে বাংলাদেশ। যে দল জিতবে সে চলে য...
05/06/2019

সন্ধ্যা ৬ঃ৩০ টায়
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিশ্বকাপের ৫ম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে লড়বে বাংলাদেশ। যে দল জিতবে সে চলে যাবে পয়েন্ট টেবিলের সবার উপরে। নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। কিন্তু গত ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে খেললে বোল্ট,হেনরি বা ফার্গোসনদেরকে হতভম্ব করাও সময়ের ব্যাপার। শক্তির বিচারে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও হাড্ডা হাড্ডি লড়াই করে দু'দলকেই জিততে হবে। বাংলাদেশ যদি মাত্র প্রথম ১০ ওভার উইকেট না হারায় তাহলে আমরাই জিতবো। বাংলাদেশ দুইটা বদল করলে দলটা আরও শক্তিশালী হবে। মিথুনের জায়গায় সাব্বির এবং সাইফুদ্দিনের বদলি রুবেল। তবে বাংলাদেশ আজকে জিতলে অনেক কিছুই প্রমাণ হয়ে যাবে ম্যাককুলামের কাছে!!!

বিকাল ৩ঃ৩০ টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শক্তির বিচারে বাংলাদেশ ফেভারিট না হলেও দলটি যেকোন বড় দলকেই তাদে...
02/06/2019

বিকাল ৩ঃ৩০ টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শক্তির বিচারে বাংলাদেশ ফেভারিট না হলেও দলটি যেকোন বড় দলকেই তাদের দিনে হতাশ করতে পারে। এমনকি বিশ্বকাপের ফাইনালে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আর সেজন্যে মাশরাফির নেতৃত্ব এবং ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে হবে।এখন দেখা যাক বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কেমন।
১. তামিম ইকবালঃ যদিও তিনি ইনজুরির সাথে লড়ছেন তবুও তামিমকেই বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। ইনিংসে ভাল সূচনা এনে দিতে না পারলে ৩০০+ রান করা অসম্ভব হয়ে যাবে। আর সেজন্যে তামিমের কাঁধে থাকবে বিশাল দায়িত্ব। তার অভিজ্ঞতা আর ফর্ম কাজে লাগাতে পারলে তিনি হতে পারেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।
২. লিটন দাশঃ লিটনকে নিয়ে মতানৈক্য আছে। কিন্তু আমার হিসেবে লিটন হল বড় ম্যাচের প্লেয়ার। সে যেকোনো বোলিং লাইন আপের জন্য হুমকির কারন হতে পারে। আর প্রেসার ম্যাচে তার স্কোর করার ক্ষমতা ইতোমধ্যেই প্রমানিত হয়েছে।
৩.সৌম্য সরকারঃ তার কথা বলতে গেলে বলব যে তিনি হলেন সলিড টপ অর্ডার। লিটন ডানহাতি হওয়ায় সৌম্যকে ওয়ান ডাউনে খেলতে হবে। তিনি প্রেসার না নিয়ে খেলতে পারলে দলকে কিছু ম্যাচ চেঞ্জিং ইনিংস উপহার দিতে পারবেন।
৪. মুশফিকুর রহিমঃ একজন আন্তর্জাতিক মানের মিডল অর্ডার ব্যাট্সম্যান। দলের বিপর্যয়ের সময় ঠান্ডা মাথায় ইনিংস বিল্ড আপ করে থাকেন। স্পিন বলের পাকা খেলোয়াড়। মাঠের সকল জায়গায় রান করে থাকেন। কোটি মানুষ তাকিয়ে থাকবে তার দিকে।

আমার কাছে মনে হয় এই চারজন খেলোয়ার পারবেন বাংলাদেশকে জয় এনে দিতে। সাকিব তার মতো খেলবে।দলের প্রয়োজনে নিজেকে সবজায়গাতে উজার করে দিবেন।
আর যদি লিটনকে না নেওয়া হয়,এটা হবে চরম বোকামি।এর খেসারত শুরুতেই পাবে বাংলাদেশ। "বলে রাখলাম।"

আজকে বিশ্বকাপের ৫ম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এটা বাংলাদেশের ১ম ম্যাচ হলেও দক্ষিণ আফ্রিকা এর মধ্যে...
02/06/2019

আজকে বিশ্বকাপের ৫ম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এটা বাংলাদেশের ১ম ম্যাচ হলেও দক্ষিণ আফ্রিকা এর মধ্যে একটি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের সাথে। সুতরাং পূর্বের ম্যাচ বিশ্লেষণ করলে দক্ষিণ আফ্রিকা দলের দুর্বল ও শক্তির দিকগুলো উঠে আসবে।
পেস আক্রমণের দুর্বলতাঃ যদিও প্রথম ম্যাচে আফ্রিকার বোলাররা মোটামুটি দারুন বোলিং করেছে, তারপরও তাদের দলে রাবাদা বাদে কেউ ১৪০+ বোলিং করতে পারেনা। এনগিডি আর প্রেটোরিয়াসরা পেস দিলে লাইন লেন্থ ঠিক রাখতে পারেনা। আরেকজন হলেন আন্দিলে ফেহলুকায়ু যিনি একজন অলরাউন্ডার। তার বোলিংয়ে বৈচিত্র রয়েছে। তবে পেস অধিকাংশ সময় ১৩০ এর নিচে। সুতরাং ডেল স্টেইনের ইনজুরি দক্ষিণ আফ্রিকাকে ভোগাবে।
স্পিন আক্রমণ ঃ তাহির নির্ভর স্পিন অ্যাটাকে ডুমিনি ও মারক্রামও প্রয়োজনে বল ঘুরাবে। এখানে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা তাহির পরীক্ষায় উন্নিত হলে রান আসবেই।
অতএব আমাদের টপ অর্ডাররা যদি তাহির ও রাবাদাকে উইকেট না দেয় তাহলে দক্ষিণ আফ্রিকা দলের খবর আছে বলে রাখলাম।
আমি মনে করি বাংলাদেশ দলের ইনজুরি ইস্যু সামনে না আসলে ম্যাচ বেটল সমানে সমান।

বিশ্বকাপের ১ম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে।আমার প্রেডিকশন বলছে, দক্ষিন আফ্রিকা আজকের ম্যাচ জিতবে।
30/05/2019

বিশ্বকাপের ১ম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে।
আমার প্রেডিকশন বলছে, দক্ষিন আফ্রিকা আজকের ম্যাচ জিতবে।

Go Tigers
26/05/2019

Go Tigers

প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছ বাংলাদেশের বিশ্বকাপ মিশন।আমি মনে করি প্রস্তুতি ম্যাচ মানে জয় নয়। নিজেদের দুর্বলতা ...
26/05/2019

প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছ বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
আমি মনে করি প্রস্তুতি ম্যাচ মানে জয় নয়। নিজেদের দুর্বলতা গুলো যাচাই কিংবা ফাইনাল কম্বিনেশন বের করে আনায় হবে এর মুল লক্ষ্য। এই বিশ্বকাপে বোলারদের উচিত হবে ইকোনমিক ওভার করা। উইকেটের পেছনে দৌড়ালে অতিরিক্ত রান খরচ হবে। আর অবশ্যই টস জিতে ব্যাটিং করতে হবে। পাওয়ার প্লেতে উইকেট বিলিয়ে দেয়া যাবেনা। রানরেট ৪.৫০ হলেও চলবে।
মিডল ওভার গুলোতে স্ট্রাইক রোটেট করে খেলতে হবে।ডট বল বেশি খেলা যাবেনা। বাংলাদেশকে আরেকটা পরীক্ষা করতে হবে। আর সেটা হল স্লগ ওভারের পাওয়ার হিটিং। ঐ সময়ে রিয়াদ,মোসাদ্দেক, সাব্বিরকে খেলাতে হবে। কারন এরাই স্লগ ওভারে খেলবে।
অতএব জয়ের পিছনে না ছুটে প্রস্তুতি নেয়াটা হবে বুদ্ধিমানের কাজ। তবে জয় আসলে আত্মবিশ্বাস বারে। এতে কোন সন্দেহ নাই। কিন্তু ফলাফলে কিছু আসে যায় না। বোলিংয়ে মিরাজ,সাইফুদ্দিন, রুবেল, ফিজকে প্রাধান্য দিতে হবে।

Address

24/7/2019.
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Predictor Of WC19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Predictor Of WC19:

Share