জুরাইন হিম উৎসব

জুরাইন হিম উৎসব হিমের স্পর্শে জাগুক প্রাণ!

এই উৎসব ছিল আমাদের সবার পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্নের মেলবন্ধন। “জুরাইন হিম উৎসব ১৪৩১: প্রথম অধ্যায়” সফল করে তোলার জন্য...
25/10/2025

এই উৎসব ছিল আমাদের সবার পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্নের মেলবন্ধন। “জুরাইন হিম উৎসব ১৪৩১: প্রথম অধ্যায়” সফল করে তোলার জন্য আয়োজক কমিটির প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💜✨

হিমের স্পর্শে জাগুক প্রাণ।
জুরাইন হিম উৎসব ১৪৩১: প্রথম অধ্যায়। ❄️💜
Photographer: The one and only Apurbo Avi

#জুরাইনহিমউৎসব #জুরাইনহিমউৎসব১৪৩১

30/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।❤️

ঈদ মোবারক! 🌙

আপনাকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ আমাদের সিয়াম সাধনা কবুল করুন এবং ঈদকে ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরিয়ে দিন। আসুন, একে অপরের পাশে দাঁড়াই, ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করি।

ঈদ হোক আনন্দময়, মঙ্গলময় ও স্মরণীয়! ✨

01/03/2025

রমাদান মোবারক!🌙

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আবার আমাদের মাঝে ফিরে এসেছে। রমাদান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধির, ধৈর্য ধারণের এবং একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোর শ্রেষ্ঠ সময়।

এই মাস আমাদের শিক্ষা দেয় সংযম, ত্যাগ ও আল্লাহর প্রতি নিবেদিত থাকার প্রকৃত অর্থ। আসুন, আমরা দয়া ও ভালোবাসার হাত বাড়িয়ে দিই, অসহায়দের পাশে দাঁড়াই, এবং নিজেদের আত্মশুদ্ধির পথে পরিচালিত করি। প্রতিটি ইবাদত হোক হৃদয় থেকে, প্রতিটি দোয়া হোক মঙ্গলময়।❤️

আল্লাহ আমাদের সকলের রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের বরকত আমাদের জীবনে নেমে আসুক। আমিন।🌻

#রমাদান_মোবারক োক_সংযম #বরকতময়_রমাদান #শান্তির_বার্তা #হিম_উৎসব

31/01/2025

🎸 "চলো বদলে যাই"—হিম উৎসবে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধার সুর 💜

জুরাইন হিম উৎসব ১৪৩১-এর সেই আবেগঘন সন্ধ্যায় সুরের মঞ্চে প্রতিধ্বনিত হয়েছিল এক কিংবদন্তির স্মৃতি। বাংলা রক সংগীতের অমর নায়ক “আইয়ুব বাচ্চু” আমাদের মাঝে না থাকলেও, তার সুর আজও আমাদের হৃদয়ে জীবন্ত।❤️‍🩹

"সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই।"

এই গান যেন আমাদের মনে করিয়ে দেয়—বদল আসবেই, কিন্তু কিছু অনুভূতি চিরকাল থেকে যায়। সেই অনুভূতি, সেই ভালোবাসা আজও বেঁচে আছে তার সুরের মধ্যে, আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে।🎶

এই রাত শুধু সংগীতের ছিল না, ছিল এক কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোরও। তার গান আমাদের পথ দেখায়, আমাদের বদলানোর অনুপ্রেরণা দেয়।🌻

#জুরাইনহিমউৎসব #চলোবদলেযাই #আইয়ুববাচ্চু #বাংলারক #স্মৃতিরসুর

26/01/2025

🎶 কে বলে: হিম উৎসবে সুরের মূর্ছনায় এক অবিস্মরণীয় সন্ধ্যা 💜

জুরাইন হিম উৎসব-১৪৩১-এর সেই জাদুকরি রাতে, জনপ্রিয় ব্যান্ড Apekkhik - আপেক্ষিক তাদের হৃদয়গ্রাহী পরিবেশনা দিয়ে মঞ্চ মাতিয়েছিল। বিশেষ করে তাদের গাওয়া "কে বলে" গানটি আমাদের হৃদয়ের গভীরে সুরের এক অনন্য ছোঁয়া দিয়ে গিয়েছিল।🌻

"কে বলে আমি ভালো নেই?
এই তো আছি বেশ!
সুরে আছি, গানে নেই,
জীবনের মানে নেই,
পথ চাওয়া নিরুদ্দেশ।"

গানের এই লাইনগুলো যেন জীবনের গভীরতা ও অর্থহীনতার মাঝে এক সুরেলা যাত্রার প্রতিফলন। সেই সুরময় সন্ধ্যার স্মৃতিকে আজও আমরা হৃদয়ে ধারণ করি।❤️

#জুরাইনহিমউৎসব #কেবলে #সঙ্গীতেরজাদু #স্মৃতিরসন্ধ্যা

20/01/2025

“জুরাইন হিম উৎসব-১৪৩২: প্রথম অধ্যায়” আমাদের ঐক্য ও আনন্দের প্রতীক!💜

বিশেষ ধন্যবাদ জানাই mytv Bangladesh পরিবারকে, যাঁরা আমাদের এই উৎসবের আনন্দ সবার সামনে তুলে ধরেছেন। তাদের প্রচারণায় আমাদের উদ্যোগ আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

উৎসবের বিশেষ মুহূর্তগুলো দেখুন এই ভিডিওতে: https://youtu.be/ry9fnZ-fK34

এই ভিডিওটি শুধুমাত্র শেয়ার করার উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে এবং এর সকল কৃতিত্ব mytv-এর প্রযোজনা দলের প্রতি ❤️

19/01/2025

তিন দিনব্যাপী জুরাইন হিম উৎসব -১৪৩১: একটি স্মরণীয় অধ্যায়! 🎉❄️

অবশেষে আমাদের প্রিয় “জুরাইন হিম উৎসব-১৪৩১” সফলভাবে সম্পন্ন হলো। তিন দিনের এই আনন্দঘন যাত্রায় আমরা একসঙ্গে উপভোগ করেছি শীতের মজা, পিঠার মেলা, বাংলা গানের সুর, পাপেট শো এবং আরও অনেক কিছু! 🍪🎶🎭

আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ভালোবাসাই আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছে। 💖
এই উৎসব আমাদের ঐক্য, পরিশ্রম এবং ভালোবাসার প্রতীক। যারা পাশে ছিলেন, যাঁরা উৎসবে যোগ দিয়েছেন, আপনাদের সবার প্রতি রইলো হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।

এই স্মৃতি গুলো আমাদের আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে। দেখা হবে আগামী বছর, “জুরাইন হিম উৎসব-১৪৩২: দ্বিতীয় অধ্যায়-এ! 🌟

#জুরাইনহিমউৎসব #ঐক্যেরঅনুভূতি #আনন্দেরশীত

Apurbo Avi ভাই আপনি পারেনও  🤣🤣 জুরাইন হিম উৎসবের সব ছবি Apurbo Avi Photography পেজে পাবেন
18/01/2025

Apurbo Avi ভাই আপনি পারেনও 🤣🤣
জুরাইন হিম উৎসবের সব ছবি Apurbo Avi Photography পেজে পাবেন

জুরাইন হিম উৎসব ১৪৩১ঃপ্রথম অধ্যায়
১৭/০১/২০২৫ ইং (Part 2)
Team Apurbo Avi Photography
We provide professional photography services. For booking your wedding, couple portrait session or any kind of query, feel free to contact with us.
☎️ +8801613688034.
All rights reserved worldwide by Apurbo Avi Photography.
Please don't use the photo anywhere for any purpose without permission. Feel free to tag & share.

জুরাইন হিম উৎসব-১৪৩১: প্রথম অধ্যায় 💜সুর, ছন্দ আর আনন্দের এক দারুণ সন্ধ্যা! 🎉প্রিয় উৎসবপ্রেমী,আপনাদের জন্য আসছে একটি সু...
17/01/2025

জুরাইন হিম উৎসব-১৪৩১: প্রথম অধ্যায় 💜
সুর, ছন্দ আর আনন্দের এক দারুণ সন্ধ্যা! 🎉

প্রিয় উৎসবপ্রেমী,
আপনাদের জন্য আসছে একটি সুরেলা, স্মরণীয় রাত। আজ জুরাইন হিম উৎসব-এর মঞ্চ মাতাতে আসছে সবার প্রিয় মিউজিক ব্যান্ড Apekkhik - আপেক্ষিক। 🎶✨

তাদের হৃদয় ছুঁয়ে যাওয়া গান আর মঞ্চের পরিবেশনা আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে এক সুরের রাজ্যে। শীতের পিঠার মেলা, প্রিয়জনদের সঙ্গ আর প্রাণবন্ত আড্ডার সঙ্গে “আপেক্ষিকের” ছন্দ মিলে তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতা।🌻

এই সন্ধ্যা মিস করা যাবে না!!!!
বন্ধু-বান্ধব আর পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন। শীতের আনন্দ আর উৎসবের রঙে মেতে উঠুন আমাদের সঙ্গে।❤️

🗓️ তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৫
📍 স্থান: জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ

আপনার উপস্থিতিই আমাদের উৎসবকে করবে আরও প্রাণবন্ত।
আপেক্ষিক-এর সুরের ছোঁয়ায় এক সন্ধ্যায় হারিয়ে যেতে আসছেন তো?🥳

#জুরাইনহিমউৎসব #আপেক্ষিক #সুরেরজাদু #উৎসবেরআনন্দ #শীতেরউষ্ণতা

Address

Jurain
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুরাইন হিম উৎসব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category