Bangla Marathon

Bangla Marathon "Bangla Marathon" is dedicated to organizing and enhancing marathon and distance race events nationwide.

Led by passionate runners and certified race director, we promote running as a lifestyle and unite communities through inclusive events.

প্রিয় রানার্স ও রানিং কমিউনিটি,অনিবার্য কারণে আমাদের বহুল প্রতীক্ষিত রানিং ইভেন্টটি ১৫ মে ২০২৬ তারিখে আয়োজিত হচ্ছে না। ই...
08/03/2026

প্রিয় রানার্স ও রানিং কমিউনিটি,

অনিবার্য কারণে আমাদের বহুল প্রতীক্ষিত রানিং ইভেন্টটি ১৫ মে ২০২৬ তারিখে আয়োজিত হচ্ছে না। ইভেন্টটি একই ভেন্যু হাতিরঝিল-এ নতুন তারিখ ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে।

আমরা বিশ্বাস করি, নতুন এই তারিখটি আমাদের সবার জন্য আরও সুন্দর ও সুশৃঙ্খল একটি রানিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও এতে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, আমাদের প্রথম ইভেন্টে ৬০০-এর বেশি রানার জীবনের প্রথম রানিং অভিজ্ঞতা অর্জন করেছেন আমাদের সঙ্গে। সেই অনুপ্রেরণামূলক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এবারের আয়োজনটিও নতুন রানারদের জন্য আরও আকর্ষণীয় ও স্মরণীয় হবে বলে আমরা আশাবাদী।

আপনাদের সহযোগিতা, ধৈর্য ও অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। স্টার্ট লাইনে আবার দেখা হবে।

Happy Women’s Day to all. May your stride stay strong, your goals keep growing, and every finish line bring you closer t...
08/03/2026

Happy Women’s Day to all. May your stride stay strong, your goals keep growing, and every finish line bring you closer to your dreams. Keep running. Keep inspiring. 💜

দৌড়ের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে শৃঙ্খলা, অধ্যবসায় এবং আত্ম-আবিষ্কারের গল্প। এই যাত্রাপথের রয়েছে একটি নিজস্ব ভাষা-যেখা...
05/03/2026

দৌড়ের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে শৃঙ্খলা, অধ্যবসায় এবং আত্ম-আবিষ্কারের গল্প। এই যাত্রাপথের রয়েছে একটি নিজস্ব ভাষা-যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি পরিভাষা বহন করে বিশেষ অর্থ, ইতিহাস এবং অভিজ্ঞতার সমৃদ্ধ ভান্ডার। আমাদের ছোট্ট প্রয়াস "দৌড় শব্দকোষ" বইটি, যা নতুন ও অভিজ্ঞ-সকল স্তরের দৌড়বিদদের জন্য প্রস্তুতকৃত একটি বিস্তৃত ও তথ্যসমৃদ্ধ সংকলন। এতে সন্নিববেশিত রয়েছে দৌড়ের জগতে বহুল ব্যবহৃত দেশি-বিদেশি পরিভাষার সহজবোধ্য ব্যাখ্যা, প্রাসঙ্গিক উদাহরণ এবং প্রয়োগের নির্দেশনা। বইটি আগামীকাল থেকে পাওয়া যাবে অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর স্টলে, চাইলে অনলাইনেও সংগ্রহ করতে পারেন: https://www.rokomari.com/book/535625/dour-shobdokosh

দৌড় কেন, কীভাবে, কখন, প্রস্তুতিই বা কী হওয়া উচিত—এমন অসংখ্য প্রশ্ন নতুন রানারদের মনে জেগে ওঠে। এই অনুসন্ধিৎসাই তাকে এগিয়...
26/02/2026

দৌড় কেন, কীভাবে, কখন, প্রস্তুতিই বা কী হওয়া উচিত—এমন অসংখ্য প্রশ্ন নতুন রানারদের মনে জেগে ওঠে। এই অনুসন্ধিৎসাই তাকে এগিয়ে নিয়ে যায় কাকডাকা ভোর থেকে পড়ন্ত সন্ধ্যার পিচঢালা রাস্তা কিংবা মেঠোপথে। প্রশ্নের ভেতর দিয়েই তৈরি হয় সচেতনতা, আর সচেতনতার ভেতর দিয়েই জন্ম নেয় আত্মবিশ্বাসী এক নতুন পথচলা।

এই আন্তরিক যাত্রাপথকে পাশে থেকে আলোকিত করতে বাংলা ম্যারাথন প্রকাশ করতে যাচ্ছে দৌড়বিষয়ক অনলাইন ম্যাগাজিন “দৌড়”। নতুন রানারের দ্বিধা থেকে প্রথম সাফল্যের উচ্ছ্বাস—সব অনুভূতিকে জায়গা দিতেই আমাদের এই প্রয়াস। এখানে থাকবে দৌড়ের বিজ্ঞান, প্রশিক্ষণ পদ্ধতি, আঘাত প্রতিরোধ, পুষ্টি, মানসিক প্রস্তুতি এবং অভিজ্ঞ রানারদের অনুপ্রেরণামূলক গল্প, যা আপনাকে শুধু দৌড়াতে নয়, দৌড়কে ভালোবাসতে শিখাবে।

মার্চের প্রথম সপ্তাহে অনলাইনে এই ম্যাগাজিনটি প্রকাশ করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এটি পড়তে, ডাউনলোড করতে এবং অন্যকে শেয়ার করতে পারবেন। ম্যাগাজিনটি আপনার জন্য, আপনাকে নিয়ে এবং আপনার অংশগ্রহণে। হ্যাপি রানিং!

রেজিস্ট্রেশন সংক্রান্ত ঘোষণা শীঘ্রই আসছে...Dhaka Int'l 10K এর ২য় আসরেও আমরা স্বাগত জানাই সকল রানারদের, বিশেষত যারা তাদের...
26/02/2026

রেজিস্ট্রেশন সংক্রান্ত ঘোষণা শীঘ্রই আসছে...

Dhaka Int'l 10K এর ২য় আসরেও আমরা স্বাগত জানাই সকল রানারদের, বিশেষত যারা তাদের প্রথম কোন ইভেন্টে অংশগ্রহণের জন্য অপেক্ষারত। একটি সুন্দর ও সুশৃঙ্খল রানিং অভিজ্ঞতার সুযোগ করে দিতে আমরাও স্টার্ট লাইনে আপনার অপেক্ষায়—একসাথে এগিয়ে চলার প্রত্যয়ে। প্রস্তুত থাকুন ১৫ মে ২০২৬, হাতিরঝিলের চেনাপথে!

দৌড় মানে শুধু দূরত্ব অতিক্রম করা নয়, এটি নিজের ভেতরের শক্তি, বিশ্বাস ও মানবিকতার এক নীরব প্রকাশ। চলুন, আমরা দৌড়ের মাধ্যম...
25/02/2026

দৌড় মানে শুধু দূরত্ব অতিক্রম করা নয়, এটি নিজের ভেতরের শক্তি, বিশ্বাস ও মানবিকতার এক নীরব প্রকাশ। চলুন, আমরা দৌড়ের মাধ্যমে সমাজকে জানাই ইতিবাচকতার ও সম্মিলিত প্রেরণার ভাষা। আপনার লক্ষ্য হোক আপনার মতো করেই, কিন্তু আপনার পথচলা হোক সবার জন্য অনুপ্রেরণা।

আপনাকে স্বাগত জানাই Dhaka Int'l 10K 2026-2nd edition-এ।
স্টার্ট লাইনে আমরা আপনার অপেক্ষায়—একসাথে এগিয়ে চলার প্রত্যয়ে।
Registration opens soon — stay tuned!

দৌড়ের প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও সচেতন এবং আরও ইতিবাচক করে তোলে। দৌড়ানোর অন্যতম একটি কারণ হলো নিজের জীবনকে আরও ভালো করে ...
24/02/2026

দৌড়ের প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও সচেতন এবং আরও ইতিবাচক করে তোলে। দৌড়ানোর অন্যতম একটি কারণ হলো নিজের জীবনকে আরও ভালো করে তোলা। আজ আপনি একটু এগোলে, কাল জীবন নিজেই বদলাতে শুরু করবে। তো আসুন, আপনার আনন্দময় একটি দৌড় হয়ে যাক Dhaka Int'l 10K 2026-2nd edition এ। স্টার্ট লাইনে আমরা আপনার অপেক্ষাতে।
(Event date: 15 May 2026, Friday at Hatirjheel, Dhaka)

যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মাতৃভাষা বাংলার অধিকার, তাঁদের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
20/02/2026

যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মাতৃভাষা বাংলার অধিকার, তাঁদের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

যা আপনি সত্যি মন ও হৃদয় দিয়ে বিশ্বাস করেন, তা একদিন আপনার বাস্তবতায় রূপ নেয়। হাল ছাড়বেন না, আপনার স্বপ্নও আপনাকে খুঁজছে।...
20/02/2026

যা আপনি সত্যি মন ও হৃদয় দিয়ে বিশ্বাস করেন, তা একদিন আপনার বাস্তবতায় রূপ নেয়। হাল ছাড়বেন না, আপনার স্বপ্নও আপনাকে খুঁজছে। আর আপনার অপেক্ষায় আমরাও আগামী ১৫ মে ২০২৬, AIMS সার্টিফাইড Dhaka International 10K – দ্বিতীয় আসরের স্টার্ট লাইনে।

Dhaka Int'l 10K 2026-2nd edition: Where every step inspires change!
(Event date: 15 May 2026, Friday at Hatirjheel, Dhaka)

আজ ঘুম ভাঙুক জয়ের দৃঢ় সংকল্প নিয়ে। আপনি কাজ না করলে কিছুই এগোবে না, আপনি বদলাতে না চাইলে কিছুই বদলাবে না। তাই দ্বিধা নয়,...
18/02/2026

আজ ঘুম ভাঙুক জয়ের দৃঢ় সংকল্প নিয়ে। আপনি কাজ না করলে কিছুই এগোবে না, আপনি বদলাতে না চাইলে কিছুই বদলাবে না। তাই দ্বিধা নয়, অজুহাত নয়, সাহস নিয়ে এগিয়ে চলুন। নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, মন দিয়ে চেষ্টা করুন, আর আজকের দিনটাকে নিজের অধীনে নিয়ে সফল করুন। আপনার সেই সফলতা পূর্ণ হোক আগামী ১৫ মে ২০২৬, AIMS সার্টিফাইড Dhaka International 10K – দ্বিতীয় আসরে। স্টার্ট লাইনে আমরা আপনার অপেক্ষায়।

Dhaka Int'l 10K 2026-2nd edition: Where every step inspires change!
(Event date: 15 May 2026, Friday at Hatirjheel, Dhaka)

নিখুঁত সময়ের অপেক্ষা করতে করতে অনেক স্বপ্ন থেমে যায়। বাস্তবতা হলো, শুরু করাটাই সাফল্যের প্রথম ধাপ। তাই আপনার দৌড়ের শুরুট...
16/02/2026

নিখুঁত সময়ের অপেক্ষা করতে করতে অনেক স্বপ্ন থেমে যায়। বাস্তবতা হলো, শুরু করাটাই সাফল্যের প্রথম ধাপ। তাই আপনার দৌড়ের শুরুটা হোক আগামী ১৫ মে ২০২৬, AIMS সার্টিফাইড Dhaka International 10K – দ্বিতীয় আসরে। স্টার্ট লাইনে আমরা আপনার অপেক্ষায়।

Dhaka Int'l 10K 2026-2nd edition: Where every step inspires change!
(Event date: 15 May 2026, Friday at Hatirjheel, Dhaka)

বসন্ত মুখর আজি, দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে..... সকলকে বসন্তের শুভেচ্ছা, সকলের জীবন হোক সুন্দর ও আনন্দময়।
14/02/2026

বসন্ত মুখর আজি, দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে..... সকলকে বসন্তের শুভেচ্ছা, সকলের জীবন হোক সুন্দর ও আনন্দময়।

Address

Mirpur
Dhaka
1216

Website

https://www.facebook.com/groups/2076462979516554/

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Marathon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Marathon:

Share

Category