02/05/2025
🖋 পাকিস্তানী এক সাংবাদিকের প্রশ্ন:
ভারতের কাছে ৭১ এর আগে কি বাংলাদেশ পরাধীন ছিল? ভারতীয় সেই সাংবাদিক
উত্তর না দিয়ে এড়িয়ে যান। এতে করে বাংলাদেশীরা কি ভাবে দোষী হয়?
- সাবেক পূর্বপাকিস্তান কার কাছে পরাধীন ছিল? পাকিস্তান কে বানিয়েছিল? বাঙ্গালীরা ই তো। তো নিজের বানানো দেশের কাছে, নিজে কিভাবে পরাধীন হয় আচ্ছা পাকিস্তান কি কোন উপনিবেশিক শক্তি ছিল? উপনিবেশিল শক্তি হলে, ৪৭-৭০, এই ২৩ বছরে,
পাকিস্তানের ৮ জন প্রধানমন্ত্রীর ৪ জন
কিভাবে বাঙ্গালী হয়? কে এই ৪ জন?
,খাজা নাজিমুদ্দিন, মুহাম্মদ আলী বগুড়া, হুসাইন শহীদ সোহরাওয়ার্দী, নুরুল আমিন হল এই ৪ জন।
-পাকিস্তানের সংবিধানটা কে বানিয়েছিল? বৃহৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৈরি করেছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কি ছিল? বাঙ্গালী ছিল৷ ৫৬ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে, সে পাকিস্তানের সংবিধান বানায়৷
_ তাহলে যে দেশ বাঙ্গালীরা বানাল, যে দেশের ৮ জন প্রধানমন্ত্রীর ৪ জনই ছিল বাঙ্গালি, যে দেশের প্রথম সংবিধানটাও বাঙ্গালী প্রধানমন্ত্রী বানিয়েছে, সে দেশে বাঙ্গালী কিভাবে পরাধীন হয়? ⁉️
পরাধীন দেশটা সেই দেশ, যে দেশ জোর করে এসে আপনাকে দখল করে নেয়৷ যেমন ব্রিটিশ বাংলা দখল করেছিল৷ পাকিস্তান তো বাংলা দখল করে নাই, উল্টো বাঙ্গালীরা পাকিস্তান বানিয়েছে৷
🇧🇩 এখন অনেকে বলবেন যে, বাংলা কে রাষ্ট্রভাষা করা হয় নাই, তাই আমরা পরাধীন৷ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।
- ওরে ভাই, পাকিস্তানে ৫ টি প্রদেশ ছিল। পাঁচ প্রদেশের মানুষের ভাষা ৫ টি ছিল৷ বাঙ্গালীর ভাষা ছিল বাংলা, পাঞ্জাবির ভাষা ছিল পাঞ্জাবি, সিন্ধু প্রদেশের ভাষা ছিল সিন্ধি, খাইবার পাখতুনিয়ার ভাষা পশতুন, বেলুচিস্তানের ভাষা ছিল বেলুচি৷ জিন্নাহ সাহেব প্রস্তাব করেছিল, প্রত্যেক প্রদেশের নিজ নিজ ভাষাকে প্রাদেশিক ভাষা হবে আর কেন্দ্রীয় সরকারের ভাষা হবে উর্দু। তাহলে এখানে ভাষা কাড়ল কিভাবে? প্রাদেশিক ভাষা করা মানে যদি ভাষা কেড়ে নেয়া হয়, তবে পশ্চিম বাংলার ভাষা টিকে আছে কি করে? ভারতে তো কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষায় বাংলা চলে না৷ বাংলা চলে শুধু পশ্চিম বাংলা প্রদেশে।এখন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা পাঞ্জাবি অথচ তাদের রাষ্ট্র ভাষা উর্দু। তাতে করে কি পাঞ্জাবিদের ভাষা কেড়ে নেয়া হয়েছে?
- আর পাকিস্তানের প্রথম সংবিধান ৫৬ সালে তৈরি করা হলে, ৫৬ সালে উর্দু ও বাংলা উভয় কে রাষ্ট্র ভাষা করা হয়৷ মানে উর্দু এবং বাংলা একই দিনেই রাষ্ট্র ভাষা হয়েছে৷ পাঞ্জাবি বা পশতুন ভাষা কিন্তু রাষ্ট্র ভাষার সন্মান পায় নাই।
🇧🇩 এখন আবার পেচাল পারবেন ২১ শে ফেব্রুয়ারিতে গুলি চালাল কেন? কে গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন কে ছিল? বাঙ্গালি ছিল। খাজা নাজিমুদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান যে নবাব পরিবার বাঙ্গালীদের জন্য ঢাকা ইউনিভার্সিটি বানিয়েছিল। যে পুলিশ গুলি চালিয়েছিল তারাও বাঙ্গালী ছিল। মূলত এরশাদ বা হাসিনা সরকার যেভাবে বিক্ষোভ দমনে গুলি চালায়, নাজিমুদ্দিন ও সেরকমটা করেছে৷ বাঙ্গালী প্রধানমন্ত্রীর আদেশে, বাঙ্গালী পুলিশ, বাঙ্গালী বিক্ষোভকারীদের উপুর গুলি চালালে সেই দোষ কি পাকিস্তানের? হাসিনা সরকারের আমলে পুলিশ যে ভোলায় গুলি চালাল , কতগুলো বাঙ্গালি মায়ের বুক খালি হল। গত পনেরো বছরে পুলিশের গুলিতে নিহতর সংখ্যা কয়েক হাজার (আমার ধারনা পঞ্চাশ হাজার এর কম হবেনা)। এরশাদের আমলেও অনেক বাঙ্গালী মায়ের বুক খালি হয়েছে। খালেদা জিয়ার আমলে ও অসংখ্য বাঙ্গালী মায়ের বুক খালি হয়েছে। তো সেই দোষ কি বাংলাদেশের? এগুলো ক্ষমতার লড়াই।
🇧🇩 বাস্তবতা হল - পাকিস্তান ছিল একটা জয়েন্ট ফ্যামিলির মত৷ ফ্যামিলিতে ছয় ভাই, বাঙ্গালী, পাঞ্জাবি,পাঠান, সিন্ধি,বেলুচ, কাস্মিরী ছিল। বাকী ৫ ভাইয়ের সাথে, বাঙ্গালীর মিলমিশ হয় নাই৷ ভাগাভাগি তে কম বেশী হয়েছে যেটা জয়েন্ট ফ্যামিলিতে হয়ে থাকে, তাই ৭১ সালে আলাদা হয়ে গেছে৷আলাদা হবার সময়, স্বাভাবিক ভাবেই অন্য ভাইদের সাথে মারামারি হয়েছে৷ বাঙ্গালী আসল স্বাধীনতা ১৪ আগষ্ট, ৪৭ সালে লাভ করেছে৷ ৭১ সালে শুধু জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়েছে।
- এমন কি বাংলাদেশের ম্যাপটিও ৪৭ সালে আকা রেডফ্লিক ম্যাপ অনুসারে। সুতরাং ৪৭ সালে পাওয়া সীমানা নিয়ে কেও দাবি যদি করে যে স্বাধীনতা ৭১ সালে পেয়েছি, সে ভুল দাবি করছে। যারা ৪৭-৭০ সময়কাল কে পরাধীনতা হিসাবে দেখাতে চায়, তারা মূলত সেই সম্প্রদায় যারা, ১৯০৫ সালে বঙ্গ ভংগ চায় নাই, যারা ঢাবি প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, যারা অখন্ড ভারতের খোয়াব দেখে।
- ৪৭ আমাদের পূর্ব পুরুষদের রক্তে ভেজা আমানত। ৪৭ মামে শহীদ তিতুমীর, ৪৭ মানে মজনু শাহ, ৪৭ মানে নবাব আমীর আলী, ৪৭ সালে স্যার সলিমুল্লাহ, ৪৭ মানে ইসলামী রেনেসার কবি ফররুখ আহমদ, ৪৭ মানে হুসাইন শহীদ সোহরাওয়ার্দীর ডাইরেক্ট এ্যাকশন। ৪৭ মানে ই ছিল আজাদি।
__ (সংগ্রহীত)