17/05/2022
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জয় (২৪ ) নিহত হয়েছেন।
সোমবার (১৬মে ) রাতে জয়পুরহাট -মঙ্গলবাড়ী সড়কের বোর্ড ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান।
নিহত জয়ের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া গ্রামে। সে ওই গ্রামের আতোয়ারের হোসেনের ছেলে।
ছবি: সংগৃহীত
-লালন হোসেন