12/09/2022
ভালোবাসার মানুষটি সঠিক হলে মেয়েরা শান্ত নদীর মত বদলে যায় । ঘোলাটে জলেও দেখা দেয় স্বচ্ছ গভীর ঢেউ । মায়েরা কখনো খারাপ হতে পারে না । অতীত যতই খারাপ হোক কিংবা সমালোচিত হোক না কেন , যখন একটি মেয়ে মা হয়ে যায় সে তার নারীত্বের সবচেয়ে সুন্দর দিকটির সাথে পরিচিত হয় । তার জীবনে শুরু হয় নতুন অধ্যায় ।পৃথিবীতে কোন খারাপ মা নেই ।
মা মানেই সেক্রিফাইজের একটি পূর্ণাঙ্গ বই যেখানে লিখা থাকে সম্মান ও পবিত্রতার শত আদরের গল্প । পৃথিবীতে নারীকে বহুবার তার কৃত কর্মের জন্য সমালোচিত ও জবাবদিহীতার মুখে পড়তে হয়েছে । কিন্তু কোন মাকে মনে হয় কেউ অসম্মান করতে পারে নি ।
মা মানেই এক রাজ মুকুটের মত পালক লাগানো আব্রু । মা মানেই নারীত্বের সবচেয়ে বড় অহংকার । মায়েদের অতীত নিয়ে যতটা না ঘাটে, তারচেয়ে মানুষ যারা তারা মাতৃত্বকে সবচেয়ে সুন্দর হিসেবে গ্রহন করে ।
মাতৃত্ব আসলেই ভীষণ সুন্দর ❤️
~মাসুমা ইসলাম নদী