দেখো R শেখো

দেখো R শেখো Welcome
I have drama, and I have memories. That’s life: Live it, love it, learn from it.

২১ বছর বয়সে ৩০০ কোটি টাকার মালিক, কে এই নায়িকাশৈশব থেকে ছিল লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ। এক দশক...
21/03/2026

২১ বছর বয়সে ৩০০ কোটি টাকার মালিক, কে এই নায়িকা

শৈশব থেকে ছিল লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ। এক দশকের বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে মাত্র ২১ বছর বয়সেই জান্নাত জুবের রহমানি যে পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন, সেটা প্রায় অবিশ্বাস্য। ইন্ডিয়া টুডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

ছোট পর্দার নায়িকাদের মধ্যে জান্নাতের জনপ্রিয়তা ব্যাপক। হিনা খান, নিয়া শর্মা কিংবা শ্বেতা তিওয়ারি, রুপালি গাঙ্গুলিদের মতো তাঁকে নিয়েও দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। মাত্র পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জান্নাত। সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ সিরিয়ালে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।

এরপর আর ফিরে তাকাতে হয়নি জান্নাতকে। ‘কাশি: অব না রহে’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ’, ‘মেরি আওয়াজ হি পহেচান’ থেকে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’–এর মতো একাধিক সিরিয়ালে নজর কাড়েন তিনি। রিয়ালিটি শোর মঞ্চেও বহুবার অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে।

ধারাবাহিকের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এমনকি শ্রদ্ধা কাপুর, রানী মুখার্জিদের মতো তারকাদের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন। এবার সাম্প্রতিক এক সমীক্ষায় সম্পত্তির পরিমাণে রীতিমতো চমকে দিলেন তিনি!

জানা গেছে, মাত্র একুশেই ৩০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক তিনি। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন অভিনেত্রী?

সিনেমা-সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, বিজ্ঞাপনী দূত, ইনস্টাগ্রামে স্পনসর কন্টেন্ট তৈরির মতো একাধিক আয়ের উৎস রয়েছে জান্নাতের। তা ছাড়া মিউজিক ভিডিও, ইউটিউব থেকে আয় তো রয়েছেই।

সিরিয়ালে প্রতি পর্বের জন্য ১০ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন জান্নাত। ‘খতরোঁ কে খিলাড়ি ১২’–এর প্রতি পর্বের জন্য জান্নাত ১৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। নায়িকার সংগ্রহে বিলাসবহুল গাড়িও রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
#বিনোদন

বিকৃত যৌন ইচ্ছা থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সুস্মিতাবিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংস...
20/03/2026

বিকৃত যৌন ইচ্ছা থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সুস্মিতা

বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন কটাক্ষও করেছেন অনেকে। এসবের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী। পাল্টা সুস্মিতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুললেন সাবেক স্বামী। ফেসবুক পোস্টে দাবি করলেন, পাঁচটা বিয়ে সুস্মিতার। বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রতিবাদ করে অত্যাচারিত হয়েছেন সব্যসাচী!

বিষয়টা ঠিক কী? গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাবেক স্বামীর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। সেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অভিনেত্রীর। এরপর তিনি লাইভে আসেন। সেখানেই অতীত তুলে ধরেন। অভিযোগ করেন, এখনো চক্রবর্তী পরিবার, অর্থাৎ সব্যসাচী ও সায়ক তাঁর গোপন কথা ফাঁস করার হুমকি দিচ্ছেন। তাই নিজেই সব জানাবেন বলে জানান। সেই লাইভেই নিজের একাধিক বিয়ে ও সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই সাবেক স্বামী সব্যসাচীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন। সুস্মিতার দাবি, বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল সব্যসাচীর। এখানেই শেষ নয়।

ভারতে নিষিদ্ধের মুখে নোরার নতুন গানভারতে নিষিদ্ধের মুখে পড়েছে ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত...
20/03/2026

ভারতে নিষিদ্ধের মুখে নোরার নতুন গান
ভারতে নিষিদ্ধের মুখে পড়েছে ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। শুরু থেকেই গানটি ঘিরে বিতর্ক চলছিল, যা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গড়ায়।

জানা গেছে, ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শকদের একাংশের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করে।

বিতর্ক যখন তুঙ্গে, তখনই এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা ফাতেহি। তিনি দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।

নোরার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গান ‘সারসি নিন্না’ এর জন্য শুটিং করেছিলেন। বড় বাজেট ও সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্ত থাকায় কাজটি করতে রাজি হন তিনি। তবে পরে সেই গানই ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিক্স নিয়ে বিতর্ক তৈরি হবে এটি তার জানা ছিল না।

তিনি বলেন, ‘গানটির উপস্থাপন ও কথার কারণে এত বড় বিতর্ক তৈরি হবে, তা ভাবিনি। আমি চাই না কেউ মনে করুক, আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত বিষয়কে সমর্থন করি। জনরোষের মুখে নির্মাতারা গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।’

এ অবস্থায় ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের আসল প্রেক্ষাপট বুঝুন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং দয়া করে গানটি আর শেয়ার করবেন না।’

#বিনোদন

ইন্ডিয়ান কোন নায়ক কোন রাজ্যর
15/12/2025

ইন্ডিয়ান কোন নায়ক কোন রাজ্যর

14/12/2025
আসল কথা হলো মধ্যে লোকটার ধৈর্য্য আছে
17/09/2025

আসল কথা হলো মধ্যে লোকটার ধৈর্য্য আছে

বিয়ের পর কেমন আছেন জানালেন শিরিন শিলাপারিবারিক আয়োজনে প্রেমিক আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা ব...
27/04/2025

বিয়ের পর কেমন আছেন জানালেন শিরিন শিলা

পারিবারিক আয়োজনে প্রেমিক আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা বিয়ে করেন গত বছরের ১০ অক্টোবর। সেই একই তারিখে ছয় বছর আগে প্রেমিক সাজিলের সঙ্গে পরিচয় অভিনেত্রীর। এরপর ভালো লাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম। তার পরে বিয়ে। আর বিয়ের পরের জীবন খুবই মজার বলে জানান অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয় সম্পর্কে কথা বলেন শিরিন শিলা। অভিনেত্রী বলেন, আমাদের পরিচয় হয়েছে আমার একটি বান্ধবীর মাধ্যমে। আমার একটা খুবই ক্লোজ বান্ধবী ছিল, সেই বান্ধবীর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড সাজিল।

শিরিন শিলা বলেন, আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো— ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর ১০ অক্টোবরেই আমরা বিয়ে করি। বিয়ের পর থেকেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি।

অভিনেত্রী বলেন, ‘আমার বান্ধবী যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত, আমাকে একদিন নিয়ে যায়। গিয়ে দেখলাম ও বসা। তো এরপর থেকে পরিচয়, হাই হ্যালো কথা বলা। প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত।’

নিজেদের খুনসুটি নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত। আমার হাজবেন্ডের সমস্যা হলো, ও খোঁচা মেরে মেরে কথা বলত। ওর আরেকটা বাজে অভ্যাস, ও খুব মানুষকে পচায়। আমিও অভ্যস্ত হয়ে গেছি। আগে যখন পচাইত, বয়ফ্রেন্ড বলে কিছু বলতে পারতাম না। এখন শ্বশুর-শাশুড়ির কাছে বিচার দিই।’

শিরিন শিলা বলেন, বিয়ের পর পরিবর্তন একটাই— আগে চুরি করে প্রেম করতাম, আর এখন সবাই জানে, আমরা দুজন হাজবেন্ড-ওয়াইফ। এখন কোথাও গেলে লুকাতে হয় না—এই যা। তিনি আরও বলেন, সাজিল খুব ভালো মনের মানুষ। আমাদের বোঝাপড়া ভালো।

উল্লেখ্য, ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার।
#বিনোদন

ঈদে ব্যর্থ তিন নায়িকাঈদ আসলেই ঢাকাই সিনেমা জমে উঠে। প্রেক্ষাগৃহে বাড়ে দর্শক সমাগম। সিনেমা ও শিল্পীদের নিয়ে আলোচনায় মেতে ...
19/04/2025

ঈদে ব্যর্থ তিন নায়িকা

ঈদ আসলেই ঢাকাই সিনেমা জমে উঠে। প্রেক্ষাগৃহে বাড়ে দর্শক সমাগম। সিনেমা ও শিল্পীদের নিয়ে আলোচনায় মেতে উঠেন দর্শকরা। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ ও ‘অন্তরাত্মা’।

এরমধ্যে একাধিক সিনেমা রয়েছে দর্শকদের আলোচনায়। তবে এবারের ঈদে খুব একটা সুবিধা করতে পারেননি তিন নায়িকা। ব্যাবসায়িকভাবে সিনেমার ভরাডুবির পাশাপাশি, অপরদিকে অভিনয় তাদের ক্যারিয়ারকে নিয়ে গেছে ‘রিস্ক জোনে’। এদের তিনজন হচ্ছেন ‘বরবাদ’ সিনেমার নায়িকা ইধিকা পাল (কলকাতা), ‘অন্তরাত্মা’র দর্শনা বণিক (কলকাতা) ও ‘জ্বীন-৩’র নুসরাত ফারিয়া।

ঈদে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। কলকাতার এ অভিনেত্রীর ক্যারিয়ার শুরুই হয়েছে মাত্র দুই বছর আগে। তা-ও শাকিব খানের সঙ্গে ঢাকাই সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে। সেসময় খানিকটা উতরে গেলেও, ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় তার অভিনয় এতটাই অপরিপক্ষ ছিল যে, দর্শক একেবারেই গ্রহণ করেনি। সিনেমায় তার অভিনয়ের যথেষ্ঠ সুযোগ থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারেননি এ অভিনেত্রী। এছাড়াও তার উচ্চারণগত (কলকাতার টান) সমস্যাও দর্শকদের বিরক্তির কারণ হয়েছে এ সিনেমায়।

শাকিব খান অভিনীত ঈদের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। এটিতে কাজ করেছেন কলকাতার দর্শনা বণিক। এ অভিনেত্রীও সুবিধা করতে পারলেন না। কারণ সিনেমাটি ঈদে মুক্তি পেলেও, সেভাবে শো পায়নি। যেক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সেখানেও এ সিনেমার ভরাডুবি ঘটেছে। দর্শক খরায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয় সিনেমাটি। এছাড়াও সিনেমায় এ অভিনেত্রীর অভিনয়ও তেমন ছাপ রাখতে পারেনি। পুরোনো দিনের ঢাকাই সিনেমার আদলে নির্মিত এ সিনেমা মুখ থুবড়ে পড়েছে।

ঈদের আরেকটি সিনেমা আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’। সিনেমা মুক্তির আগেই এর গান বেশ আলোচনায় ছিল। ধারণা করা হয়েছিল সিনেমাটিও সেভাবেই সাড়া ফেলবে। কিন্তু ঘটেছে উল্টো। মুক্তির পর দর্শক অনাগ্রহই বেশি ছিল সিনেমাটি ঘিরে।

এছাড়াও নুসরাত ফারিয়ার অতিরঞ্জিত অভিনয় নিয়েও বেশ সমালোচনা হয়। পুরো সিনেমা জুড়েই চরিত্রে প্রবেশ করতে পারেননি তিনি। বলা যায়, সিনেমার ব্যর্থতার পাশাপাশি অভিনয়েও ব্যর্থ হয়েছেন নুসরাত ফারিয়া। ঈদে আলোচিত সব নায়িকাদের সঙ্গে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে এটিই চ্যালেঞ্জ ছিল এ অভিনেত্রীর কাছে। অবশেষে ফলাফল শুণ্য। এবারই প্রথম ঈদের সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন, অবশেষে ব্যর্থতার স্বাদ নিয়েই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে সমালোচিত এ অভিনেত্রীকে।

এদিকে এ তিন নায়িকা ব্যর্থ হলেও, দেশীয় অন্য নায়িকারা দাপট দেখাচ্ছেন প্রেক্ষাগৃহে। বলা যায়, এবার ঈদের সিনেমার চালিকাশক্তিই এসব নায়িকা। দর্শক ভালোবাসায় শবনম বুবলী, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, প্রার্থনা ফারদিন দীঘিরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এ চার নায়িকা অভিনয় করেছেন দুই সিনেমায়। ‘দাগি’তে রয়েছেন তমা মির্জা ও সুনেরাহ, ‘জংলি’ সিনেমায় বুবলী ও দীঘি। সুনেরাহ ও দীঘি দু’জনই সিনেমায় অল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও দর্শক মনে দাগ কাটেন।

এদিকে তমা মির্জা ও শবনম বুবলী ছিলেন দুই সিনেমার চালকের আসনে। ঈদ পরবর্তী দুই সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে তাদের অভিনীত সিনেমা। বাড়ছে শো-এর সংখ্যা। এছাড়াও ‘দাগি’ এরইমধ্যে মুক্তি দেয়া হয়েছে দেশের বাইরে। সেখানেও দর্শক আগ্রহে রয়েছে এটি।

অন্যদিকে ‘জংলি’ সিনেমাটিও বিদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। বলা যায়, এবার ঈদে সফল এ চার নায়িকা। ‘জংলি’ সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এটি পরিচালনা করেছেন এম রাহিম। শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন তমা মির্জা ও আফরান নিশো। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা।

#বিনোদন

নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে ঊর্বশীবলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলার যেন বিতর্ক পিছু ছাড়ছে না। কোন...
19/04/2025

নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে ঊর্বশী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলার যেন বিতর্ক পিছু ছাড়ছে না। কোনো মন্তব্য করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে ফের বাক্যবাণে বিদ্ধ হলেন ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী।

সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউড পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন এ অভিনেত্রী। এবার তাকে নিয়ে আবার নতুন করে বিতর্কের শুরু।

উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী রাউতেলা। এবার নিজের বাবার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সমালোচনার শিকার হলেন অভিনেত্রী। তিনি বলেন, উত্তরাখণ্ডের মেয়ে বলেই তিনি সব দিক থেকেই সুন্দরী। সম্প্রতি বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে ঊর্বশী বলেন, ‘উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও সুন্দর। আমার বাবাকেই দেখুন। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপারমডেলের মতো।’

উর্বশীর এ মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। দেখা যায় অভিনেত্রী বলছেন— উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও সুন্দর। এরপর নিজের বাবার সৌন্দর্যের বর্ণনাও দিয়েছেন তিনি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর। এই মন্তব্যের জন্য তার দিকে ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের সমালোচনায় তিনি বিদ্ধ।

উর্বশী বলেন, আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিমভাবে কোনো কিছুর দরকার পড়ে না।

নিজের দিদিমার সঙ্গে অভিনেত্রী বৈজয়ন্তীমালার তুলনাও করেন অভিনেত্রী। তিনি বলেন, আমার দিদিমা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তার বয়স এখন ৯০ বছর। এখনো তার মুখের ত্বক টানটান। আসলে জিনের ওপরে অনেক কিছু নির্ভর করে।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই উর্বশীকে এক নেটিজেন বলেছেন, আপনি সবসময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কীভাবে? আরেক নেটিজেন বলেছেন, আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এসব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।
#বিনোদন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দেখো R শেখো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category