16/08/2026
🏆 ধরেন্ডা যুব ফুটবল টুর্নামেন্ট–২০২৬ খ্রীঃ
| ফাইনাল খেলা ⚽
উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলীয় নৈপুণ্যের এক দারুণ সমাপ্তির অপেক্ষায়—ধরেন্ডা ইংল্যান্ড 🏴 বনাম ধরেন্ডা পর্তুগাল 🇵🇹।
সম্মানিত সুধী,
ধরেন্ডা যুব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত "ধরেন্ডা যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ খ্রীঃ" এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, সেন্ট যোসেফস্ মাঠ, কাঠগড়া, ধরেন্ডা (চাপের মাঠ) - এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা বিনীতভাবে আমন্ত্রিত।
🕕 ফাইনাল খেলা: বিকাল ৩:০০টা
🏆 পুরস্কার বিতরণী: বিকাল ৫:৩০টা
ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিতে সকল ক্রীড়াপ্রেমী ও ফুটবলপ্রেমীদের সাদর আমন্ত্রণ।