Sports & Recreation News

Sports & Recreation News Click all kinds of Sports & Recreation News. Stay with us. Wish for all.

ভারত ম্যাচে একাদশ নিয়ে চিন্তায় কোচ পিটার বাটলারমো. মজিবুর রহমান গোয়া (ভারত) থেকে : দু'বারের শিরোপাধারী বাংলাদেশ নারী ফুট...
29/05/2026

ভারত ম্যাচে একাদশ নিয়ে চিন্তায় কোচ পিটার বাটলার

মো. মজিবুর রহমান গোয়া (ভারত) থেকে : দু'বারের শিরোপাধারী বাংলাদেশ নারী ফুটবল দল সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে এরই মধ্যে তবে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের জয়ে সন্তুষ্ট নন প্রধান কোচ বাটলার। দলের রক্ষণভাগের অপ্রত্যাশিত ভুল নিয়ে ম্যাচ শেষে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন কোচ বাটলার।

বৃহস্পতিবার পান্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বাংলাদেশের দাপট দেখা যায়। খেলা শুরুর মাত্র ১২ সেকেন্ডের মাথায় আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪ মিনিটে উমেহলা মারমার শটে ব্যবধান ২-০ হলে ম্যাচ একতরফা হওয়ারই ইঙ্গিত মিলছিল। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই সুযোগে দূরপাল্লার অসাধারণ এক শটে ব্যবধান কমান মালদ্বীপের মারিয়াম নোরা ২-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের কারনে সুযোগ পেয়ে খেলায় সমতা ফেরান আমিনাথ ফাজলা ২-২।

২-০ ব্যবধান থেকে ২-২ হয়ে যাওয়ায় বাংলাদেশ শিবিরে বিশাল চাপ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

ম্যাচের ৬৪ মিনিটে মালদ্বীপের গোলরক্ষকের ভুলে সুযোগ পেয়ে গোল করেন সৌরভী আক্তার প্রীতি ৩-২। পরে কোহাতি কিস্কুর গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে ৪-২ গোলে।

ভারতের সঙ্গে ভালো খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই: প্রীতিমো. মজিবুর রহমান গোয়া (ভারত) থেকে : গোয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত নারী ...
29/05/2026

ভারতের সঙ্গে ভালো খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই: প্রীতি

মো. মজিবুর রহমান গোয়া (ভারত) থেকে : গোয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে পরাজিত করে বাংলাদেশ। জয়ের পরদিন শুক্রবার দলের খেলোয়াড়দের দেখা গেছে বেশ ফুরফুরা মেজাজে। গোয়ার হোটেল প্ল্যানেট হলিউডে দিনটি কেটেছে মূলত রিকভারি সেশন ও আইস বাথের মধ্য দিয়ে।

এদিন বাংলাদেশ দলের মেয়েদের মাঠে কোনো অনুশীলন ছিল না। একই হোটেলে অবস্থান করা আগামী রোববারের ম্যাচের প্রতিপক্ষ ভারতও সময় কাটিয়েছে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে নিয়ে। ঘুরেছেন গোয়ার বিচেও।

মেয়েদের স্বস্তির আবহের মধ্যেও মনোযোগ এখন পুরোপুরি ৩১ মে অনুষ্ঠিতব্য স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে। মালদ্বীপের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেলেও নিজেদের পারফরম্যান্সে যে উন্নতির সুযোগ রয়েছে, তা স্বীকার করেছেন দলের খেলোয়াড়রা।

বদলি খেলোয়াড় হিসেবে নেমে মালদ্বীপের বিপক্ষে গোল পাওয়া ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বলেন, ‘কোচের লক্ষ্য ছিল তিন পয়েন্ট, আমরা সেটা অর্জন করেছি। তবে আমরা আমাদের সেরা খেলাটা মালদ্বীপের বিরুদ্ধে খেলতে পারিনি। তাই উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। ভারতের বিপক্ষেই আমাদের মূল লড়াই। সেই ম্যাচ জিততে পারলেই আনন্দ। আগামী অনুশীলনে কোচ আমাদের কি কি ভুল হয়েছে তা নিয়ে কাজ করবেন।’

তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে খেলতে গেলে দর্শকদের সমর্থন যে স্বাগতিকদের পক্ষেই থাকবে, সেটি স্বাভাবিক। তবে সেই চাপ সামলানোর বিষয়ে চমৎকার এক মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন প্রীতি। হাসতে হাসতে প্রীতি বলেন, ‘ভারতের দর্শকরা যখন ওদের সমর্থন করবে, তখন আমরা ভাববো তারা আমাদেরই সমর্থন করছে।’ ভারতের বিপক্ষে ম্যাচকে সবসময়ই বিশেষভাবে দেখেন বাংলাদেশের খেলোয়াড়রা।

প্রীতির ভাষায়, ‘ভারতের সঙ্গে খেলতে নামলেই আমাদের মধ্যে বাড়তি এক ধরনের শক্তি কাজ করে। ওরা ভালো দল এবং প্রতিবেশী দেশ। তাই ম্যাচটা নিয়ে আলাদা উত্তেজনা থাকে ভিতরে ভিতরে।’

ভারতের মেয়েদের শক্তির জায়গা হিসেবে তিনি উল্লেখ করেন তাদের মাঝমাঠ ও উইংকে। এ বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘ওদের মিডফিল্ড এবং উইং খুবই শক্তিশালী।

মালদ্বীপের বিপক্ষে মনিকা আপুর কিছু সমস্যা থাকায় তিনি মাঠে নামতে পারেননি। তবে ভারতের বিপক্ষে মনিকা ও মারিয়া আপু একসঙ্গে মিডফিল্ড সামলাবেন। কোচ মিটিংয়ে সব কিছুর দিক নির্দেশনা ও বিস্তারিত পরিকল্পনা জানাবেন।’

প্রীতি নিয়মিত বয়সভিত্তিক ফুটবলে গোল পেলেও জাতীয় দলে এখনও নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না। এ নিয়ে তিনি পেশাদার মনোভাবের পরিচয় দেন। তার বক্তব্য, ‘হয়তো কোচ আমার চেয়ে ভালো বিকল্প পাচ্ছেন, তাই তাদের খেলাচ্ছেন। ম্যাচভেদে পরিকল্পনাও বদলায়। এটি পুরোপুরি কোচের সিদ্ধান্ত। তবে আমি যখনই সুযোগ পাব, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

মালদ্বীপের বিপক্ষে কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেন  বাংলাদেশমো. মজিবুর রহমান গোয়া জওহরলাল নেহেরু স্টেডিয়াম (ভারত) থেকে : সাফে ...
28/05/2026

মালদ্বীপের বিপক্ষে কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ

মো. মজিবুর রহমান গোয়া জওহরলাল নেহেরু স্টেডিয়াম (ভারত) থেকে : সাফে টানা দুই শিরোপা বাংলাদেশের। বর্তমান চ্যাম্পিয়নও তারাই। কিন্তু খেলায় তার ছিটেফোটও দেখা গেল না। ভারত যে দলটিকে হারিয়েছে ১১-০ গোলে। সেই মালদ্বীকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঈদের দিন বৃহস্পতিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের কষ্টের জয় পেয়েছেন মারিয়া মান্দা-আফঈদা খন্দকাররা।

লাল সবুজের হয়ে আনিকা রানীয়া সিদ্দিকী, উমেহলা মারমা, সুরভী আকন্দ প্রীতিও কোহাতি কিস্কু গোল চারটি করেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন অধিনায়ক মারিয়া মান্দা।

মারিয়া মান্দার নেতৃত্বে প্রথমবার সাফে খেলছে লাল সবুজের মেয়েরা। মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রেফারি শুরুর বাশি দেওয়ার সাথে সাথেই গোল পায় বাংলাদেশ। ম্যাচের তখন ১২ সেকেন্ড।

মালদ্বীপের মেয়েরা যখন বাংলাদেশকে আটকানোর ছক কষছে, ঠিক ওই সময়ে গোল করে লাল সবুজ শিবিরকে আনন্দে মাতিয়ে তোলেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানীয়া সিদ্দিকী। লাল সবুজের জার্সিতে এটাই আনিকার প্রথম গোল। জানা গেছে, এটাই বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গণে দ্রুততম গোলের রেকর্ড।

আগে খেলতেন উইঙ্গার পজিশনে। কিন্তু সাফে প্রথমবার তাকে স্ট্রাইকিং পজিশনে খেলাচ্ছেন কোচ পিটার বাটলার। তার গোলের উৎস আরেক ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। সতীর্থের কাছ থেকে ক্রসে বল পেয়ে আনিকা রানিয়া সিদ্দিকী শট করে পরাস্ত করেন মালদ্বীপর গোলকিপার ফাতিমাথ সৌসানকে (১-০)। সেই সঙ্গে কোচের আস্থার প্রতিদানও দেন আনিকা। গত সাফে ৫ গোল করা তহুরা খাতুনকে বসিয়ে আনিকার উপর আস্থা রেখে একাদশে সুযোগ দিয়েছিলেন কোচ পিটার।

বিশ্ব ফুটবলেই কিক-অফের মাত্র ১২ সেকেন্ডে গোল হওয়ার ঘটনা খুব কমই ঘটে। আর বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষ বা নারী, কোনো বিভাগেই এর চেয়ে দ্রুতগতির গোলের নজির আছে কি না, তা নিয়ে রীতিমতো গবেষণার প্রয়োজন হতে পারে।

ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন উমহেলা মারমা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ঢুকে পড়েন বক্সে। ফাঁকা বক্স পেয়ে সরাসরি শটে পরাস্ত করেন মাতিমাথকে (২-০)।

প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে ৩৬ মিনিটে কুলিং ব্রেক দেন রেফারি। ৩৮ মিনিটে বক্সের ২০ গজ দূর থেকে আফঈদা খন্দকারের দূর পাল্লার শটটি লাফিয়ে উঠে রুখে দেন ফাতিমাথ। নইলে ব্যাবধান আরও বাড়তে পারত। ৪৩ মিনিটে এক গোল শোধ দেন মারিয়াম নুরা। বক্সের ৩০ গজ দূর থেকে শট নিলে বল ক্রস বারে লেগে নীচে পড়ে গোললাইন অতিক্রম করে। বাংলাদেশের গোলকিপার লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি। রেফারি কামানি রাচানা গোলের বাশি দেন (১-২)। পুরো প্রথমার্থে এই একবারই বাংলাদেশের বিপদ সীমানায় বল নিতে পারে মালদ্বীপ। আর তাতেই তাদের সফলতা।

বড় জয়ের আশায় দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনেন কোচ পিটার। মৌমিতা খাতুনকে উঠিয়ে নামান সুরভী আকন্দ প্রীতিকে এবং শামসুন্নাহার জুনিয়রের জায়গায় নামান সাগরিকাকে। কিন্তু তাতে কোন কাজে আসেনি। বরং বুমেরাং হয়েছে। গোল শোধে মরিয়া মালদ্বীপ ৫৭ মিনিটে সমতায় ফেরে। আমিনাথ ফাজলার শট গেলকিপার মিলি আক্তার শুয়ে পড়েও রুখতে পারেননি (২-২)। বাটলার এবার আরও দুটি পরিবর্তন আনেন।

১২ সেকেন্ডে গোল করা আনিকা রানিয়ার বদলে তহুরা খাতুন ও উমহেলা মারমার বদলে শাহেদা আক্তার রিপাকে নামান। এবার শক্তিশালী হয় ফরোয়ার্ড পজিশন।

৬৪ মিনিটে ঋতুপর্ণার অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক কিকে বল জালে জাড়ন সুরভী আকন্দ প্রীতি (৩-২)। ফের এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষ মিনিটে গোল করে লাল সবুজদের আরও এগিয়ে দেন কোহাতি কিস্কু (৪-২)।

এদিন বার বার মালদ্বীপের জালমুখে আক্রমন করেও ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। সুযোগ নষ্ট করেছেন ঋতুপর্ণা। গোল করতে ব্যর্থ হয়েছেন অন্য ফরোয়ার্ডরাও। ৩১ মে একই মাঠে বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশ ৪-২ গোলের জয় পেল।
28/05/2026

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশ ৪-২ গোলের জয় পেল।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে প্রীতির গোলে এগিয়ে গেল বাংলাদেশ, বাংলাদেশ ৩-২ মালদ্বীপ।
28/05/2026

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে প্রীতির গোলে এগিয়ে গেল বাংলাদেশ, বাংলাদেশ ৩-২ মালদ্বীপ।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে আমিনাথ ফাজলার গোলে মালদ্বীপ সমতা ফেরালেন। বাংলাদেশ ২-২ মালদ্বীপ।
28/05/2026

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে আমিনাথ ফাজলার গোলে মালদ্বীপ সমতা ফেরালেন। বাংলাদেশ ২-২ মালদ্বীপ।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে মারিয়াম নূরার গোলে মালদ্বীপ ব্যবধান কমালেন ১-২ গোল।
28/05/2026

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে মারিয়াম নূরার গোলে মালদ্বীপ ব্যবধান কমালেন ১-২ গোল।

ম্যাচের ৩৪ মিনিটে উমেলা মারমার গোলে বাংলাদেশ ২-০ তে এগিয়ে মালদ্বীপের বিরুদ্ধে।
28/05/2026

ম্যাচের ৩৪ মিনিটে উমেলা মারমার গোলে বাংলাদেশ ২-০ তে এগিয়ে মালদ্বীপের বিরুদ্ধে।

28/05/2026

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলায় বাংলাদেশ দলের রাশিয়ান সমর্থকরা।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলায় শুরুতেই আনিকার দেয়া গোলে বাংলাদেশ ১-০ এগিয়ে।
28/05/2026

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলায় শুরুতেই আনিকার দেয়া গোলে বাংলাদেশ ১-০ এগিয়ে।

28/05/2026

গোয়ায় (ভারত) বাংলাদেশ সময় রাত ৮টায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলা শুরু হবে। খেলা শুরুর আগ মুহূর্তে নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছেন বাংলাদেশের মেয়েরা।
ভিডিও : মো. মজিবুর রহমান, জওহরলাল নেহরু স্টেডিয়াম (ভারত) গোয়া মারগাও।

Address

BSPA, 14-15 (1st Floor), Bangabandhu National Stadium
Dhaka
1000

Telephone

+8801711827093

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports & Recreation News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports & Recreation News:

Share

Category