21/03/2026
একটা ভুলে যে ঝড় তৈরি হয়, হাজারো অনুশোচনা দিয়ে সেই ঝড় থামানো যায় না। প্রথমে হয়তো মনে হয় সামান্য, কিন্তু সেই ঝড়ের প্রতিটি ঝাপটায় ভেঙে পড়ে বিশ্বাস, সম্পর্ক, স্বপ্ন। মানুষ ভুল করে, স্বাভাবিক ঘটনা, কিন্তু কিছু ভুলের পরিণতি এতটাই গভীর যে তাতে জীবনটাই বদলে যায়। হাজারো অনুশোচনা, ক্ষমাপ্রার্থনা, অনুতাপ সবকিছুই যেন তুচ্ছ মনে হয়। কারণ ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই গেছে।
অনুশোচনার ভার বুকের উপর চেপে বসে, কিন্তু তার কোনো প্রতিকার নেই। সময় পেরিয়ে গেলে মানুষ ভুলে যায় ভুলের কারণ, কিন্তু ভুলের ফল থেকে যায় চিরকাল। মনের ভেতর সেই ভুলের ছায়া রয়ে যায়, যা চোখের সামনে প্রতিনিয়ত ভেসে ওঠে। শুধু যদি একটু সময়ের জন্য পেছনে ফিরে যাওয়া যেত, ভুলটা শুধরে নেওয়া যেত! কিন্তু জীবনে সেই সুযোগ আর কখনো আসে না।