Tushar sports 71

Tushar sports 71 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tushar sports 71, Sports Event, Ahammadabad, Trishal, Mymensingh, Dhaka.

05/02/2023

শুভ জন্মদিন নেইমি! 🎂

স্যান্তোস হতে উঠে আসা সেই তুমি মিসে
আছো নীল হলুদের বুকে সবুজের পাঁচ তারকা
খচিত ফুটবল প্রেমিদের হৃদয়ে,
এটাই কি শেষ? নাহ্ তোমাকে নিয়ে মেতে থাকে
হলুদে মাতোয়ারা পাঁচ তারকা খচিত হলুদ, নীল
জার্সি পরা সবুজ বাংলার ফুটবল প্রেমিরা! 🤗💛

ফুটবলের সঙ্গে প্রেম হওয়ার পরেই পাঁচ তারকা
খচিত হলুদ জার্সিটির প্রেমে পড়েছিলাম রিকার্ডো
কাকার পায়ের জাদুতে ও তার মুগ্ধ করা সেই মায়াবী
হাসি দেখে।

তার পর...??
তারপর আর তারপর নেই! ফুটবলীও যতো
আবেগ ভালোবাসা, অনুভূতি সবটা জুড়ে মিশে
আছেন নেইমার জুনিয়র!! ❤️💝

তার দু পায়ের জাদুতে দিশে হারা শত-শত ফুটবল
ভক্তরা ও তার স্টাইল অবুঝ হাসি ও খুনসুটি
উপভোগের জন‍্যই কত-শত রাত জাগা" কখনো
হাসি কখনো কান্না ভরা রক্তিম চোখ নিয়ে ঘুমিয়েছি
আর নিজেকেই নিজে শান্তনা দিয়েছি একবার হয়নি
তো কি হয়েছে পরবর্তীতে হবে এই আশায়!

সুখের পর নিয়ম করেই দুঃখ আসে, দুঃখের পর সুখ।
কত শত মন খারাপ দূর হয়ে গেছে নেইমার নামক
আসক্তিতে।

মর্মাহত ইন্জুরিতে তার অশ্রু সিক্ত নয়ন দেখে ভেবে
নিয়েছি এই বুঝি তার বিদায়ের পালা, কিন্তু একবার
নয় দুইবার নয়, জীবন যুদ্ধাদের মতো বার-বার ফিরে
এসেছে সবুজের ১২২ গজে তার দু পায়ের জাদু
দেখাতে ফুটবল বিশ্বকে!

ফাগুনের বাতাসে কিংবা শীতের ভোরে এক কাপ
চা'য়ে তোমার হাতে বিশ্বকাপ উঁচিয়ে ধরার দৃশ্য দেখার
স্বপ্ন প্রায়ই আঁকি।

শুভ জন্মদিন নীল হলুদের পোষ্টার বয় আওয়ার
প্রিন্স নেইমার জুনিয়র, শুভ জন্মদিন ভালোবাসা,
শুভ জন্মদিন আমার আবেগ অনুভূতি!! ❤️

Happy birthday king Neymar Jr. 👑😍
My idol, my inspiration...🥰😘
Neymar Jr.

#ব্রাজিলীয়ান!! 🇧🇷

31/01/2023

ফাইনাল রাউন্ড শুরু আগামীকাল থেকে! 💥

অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় আগামীকাল ভোর ৪ঃ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ইকুয়েডর৷

শুভকামনা ব্রাজিলের জন্য। 🇧🇷

30/01/2023

বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করে আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন মার্তিনেল্লির

ব্রাজিলিয়ান লেফট উইংগার মার্তিনেল্লির সঙ্গে আর্সেনালের চুক্তি রয়েছে আগামী ২০২৪ সাল পর্যন্ত। চলতি মৌসুমের বাকিটা সময় সহ যেটা মাত্র দেড় বছর বাকি। বার্সালোনা চেয়েছিল এই সময়ে মার্তিনেল্লিকে কেনার জন্য। তারা মার্তিনেল্লির এজেন্টের কাছে অফার করেছিল, মার্তিনেল্লি যাতে আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন না করে। তাহলে তারা মার্তিনেল্লিকে কিনে নিবে। তবে বার্সালোনার সেইকথা কানে তুলেনি মার্তিনেল্লি। বার্সালোনা নয়, বরং আর্সেনালেই নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করতে চান এই ব্রাজিলিয়ান তারকা। সেজন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন তিনি। চুক্তি যদিও এখনও সাক্ষর করা হয়নি, তবে গনমাধ্যমগুলো জানিয়েছে, মৌসুম শেষেই কিংবা তার আগেই চুক্তি নবায়নের ঘোষণা আসবে। নতুন চুক্তি অনুযায়ী, আর্সেনালের সঙ্গে মার্তিনেল্লির চুক্তির সময়টা হবে ২০২৭ সাল পর্যন্ত।

24/01/2023
10/01/2023

ক্যারিয়ারের শুরুতেই স্বপ্ন দেখতো ব্রাজিল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেলার। ১৯ বছর বয়সেই হয়েছিলো স্বপ্নপূরণ৷

২০১৭ সালে সান্তোসের যুবদলে ডাক পায় রদ্রিগো, এর পরে ২০১৮ তে প্রমোশন হয় সান্তোসের মুল দলে। একই বছরে খেলে ব্রাজিলের অ-১৭ দলেও। এরপরে নজরে পড়ে মাদ্রিদ স্কাউটের। ২০১৮ 'র জুনে মাদ্রিদের হয়ে নাম লেখায়, ২০১৯ এ যোগ দেয়। অনেকটা স্বপ্নের মতোই ২০১৯'র শেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে ডাক পায় রদ্রিগো।

মাদ্রিদের হয়ে জিতেছে চ্যাম্পিয়নস লীগ, ২ বার স্প্যানিশ চ্যাম্পিয়ন, উয়েফা সুপার কাপ, ২ বার স্প্যানিশ সুপার কাপ।

রদ্রিগো যখন ১২ বছরের কিশোর তখন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলো। প্রভাবশালী ক্রীড়া সামগ্রী প্রস্তুত কারক প্রতিষ্ঠানের সঙ্গে সবচেয়ে কম বয়সী অ্যাথলেটস হিসেবে চুক্তিবদ্ধ হয় সে।

রদ্রিগোকে ধরা হয় এই মুহুর্তে ব্রাজিলের অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড় হিসেবে! রদ্রিগো'র ক্যারিয়ারের যে ঊর্ধ্বগামী গ্রাফ, তা যেনো কখনো নিম্নগামী না হয়; ফুটবলার হিসেবে সর্বোচ্চ সফলতাটুকু নিজের করে ছিনিয়ে নিক; কেবল এটুকুই চাওয়া!

জন্মদিনে অনেক অনেক শুভকামনা রদ্রিগোর জন্য। 🎉

Address

Ahammadabad, Trishal, Mymensingh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tushar sports 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category