14/03/2026
বিশ্বাসের ফল
মোঃ শাহজাহান আলী
সরল মনে করছো বিশ্বাস ঠকে যাওয়ার ভয়,
ক্ষতি করবে আপন লোকে দুরের কেহ নয়।
যাদের জন্য খেটে খেটে রাখছ জীবন বাজি,
তারাই তোমার চায়না ভাল করে কার সাজি।
বহুরুপী মানুষগুলো আপন জন রুপ ধরে,
তোমার ক্ষতি করবে যারা একসাথে বাস করে।
যন্ত্রনা দেয় বিষের মত ওপরে তার ফিটফাট,
ধীরে ধীরে ডুকায় ছুরি লুজ করে দেয় নাট।
আগুন জালায় তুসের মত নিভেনা সহজে,
ছাই সরালে লাল দেখা আগুন থাকে মজে।
অন্তরে যার ময়লা থাকে তার নয় কেউ আপন,
সারা জীবন কষ্ট দিবে পাল্টাবে তার ধরন।
সাবধান হও তাদের থেকে যে দিয়েছে কষ্ট,
সুযোগ পেলে তোমার জীবন করে দেবে নষ্ট।