25/08/2026
🎉আজ এক বছর পূর্ণ হলো আমাদের Barishal Runners-এর পথচলা! 🏃♂️❤️
এক বছর আগে যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা, আজ তা অসংখ্য রানারের ভালোবাসা, পরিশ্রম আর একসাথে ছুটে চলার গল্পে পরিণত হয়েছে।
এই এক বছরে আমরা শুধু দৌড়াইনি—আমরা একে অপরকে অনুপ্রাণিত করেছি, পাশে দাঁড়িয়েছি এবং একসাথে অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি। ❤️
আমাদের এই পথচলার প্রতিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
Barishal Runners — শুধু একটি রানিং গ্রুপ নয়, এটি আমাদের একটি পরিবার। 🏃♂️🤝❤️
এভাবেই একসাথে ছুটে চলুক আমাদের পথচলা।
শুভ ১ম প্রতিষ্ঠাবার্ষিকী, Barishal Runners! 🎂🏃♂️