Ex-BBCHSIAN Football Festival

Ex-BBCHSIAN Football Festival “One team. One dream. One goal.”

পাড়ার ফুটবলে আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত গোল করেছেন?🤔
22/04/2026

পাড়ার ফুটবলে আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত গোল করেছেন?🤔

21/04/2026

কারোর সময় শুরু, কারোর শেষ..!
এভাবেই শেষ হয় স্কুল জীবন।

এস.এস.সি, দাখিল/সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের জন্য আন্তরিক দোয়া ও শুভ কামনা।💝
20/04/2026

এস.এস.সি, দাখিল/সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের জন্য আন্তরিক দোয়া ও শুভ কামনা।💝

এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো তোমরা। আগামী দিনের স্বপ্ন,পরিবার-পরিজনের আশা, শিক্ষক-শিক্ষিকাদের পরিশ্রম সবকিছুর একটি বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার মাধ্যমে। তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা।
মনে রেখো, এই পরীক্ষা শুধু একটি সনদ পাওয়ার জন্য নয় এটি তোমাদের পরিশ্রম, ধৈর্য, দায়িত্ববোধ এবং স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নেওয়ার প্রথম বড় ধাপ। তাই পরীক্ষার হলে বসে কখনো ভয় পাবে না, নার্ভাস হবে না। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে মনোযোগ দিয়ে পড়বে, যেগুলো ভালো জানো সেগুলো আগে লিখবে, সময়ের সঠিক ব্যবহার করবে এবং শেষ পর্যন্ত খাতা ভালোভাবে দেখে তবেই কেন্দ্র ত্যাগ করবে।
শুধু “পাশ” করার মানসিকতা নিয়ে পরীক্ষা দিলে চলবে না। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ ভালো ফলাফল শুধু একটি নম্বর নয় এটা তোমার পরবর্তী জীবনের অনেক দরজা খুলে দেয়। ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ, ভালো পরিবেশে পড়াশোনা করার সুযোগ, আর সেই পথ ধরে একদিন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন,সবকিছুর শুরু এখান থেকেই।মনে রেখো, এসএসসি জীবনের সেই সুযোগ যেখানে তোমরা নিজেদের সেরাটা প্রমাণ করতে পারো। এই সুযোগ বারবার আসে না। এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতে তোমাদের আত্মবিশ্বাস হয়ে ফিরে আসবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত রিভিশন দাও, পর্যাপ্ত ঘুমাও, এবং পরীক্ষার হলে শান্ত ও আত্মবিশ্বাসী থাকো।ভয় নয় আত্মবিশ্বাসই হবে তোমাদের সবচেয়ে বড় শক্তি।চাপ নয় পরিশ্রমই হবে তোমাদের সেরা অস্ত্র।সন্দেহ নয় নিজের উপর বিশ্বাসই হবে সফলতার চাবিকাঠি।তোমাদের সাফল্য শুধু তোমাদের নয়, তোমাদের পরিবার, শিক্ষক এবং পুরো সমাজের গর্ব। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।
সৃষ্টিকর্তা তোমাদের সকলের মঙ্গল করুন।
সবাই সুস্থ থাকো, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, এবং জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি সুন্দরভাবে পার করো।
এসএসসি ব্যাচের জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।

মঙ্গলবার থেকে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা।ভালোভাবে পড়ে, বুঝে-শুনে ...
19/04/2026

মঙ্গলবার থেকে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা।ভালোভাবে পড়ে, বুঝে-শুনে পরীক্ষা দেবে। খাতায় না লিখে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে না।শুধু পাশ করার জন্য পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই!চেষ্টা থাকবে ভালো ফলাফল করার। কারণ ভালো ফলাফল তোমাদের সামনে খুলে দেবে ভালো কলেজে পড়ার সুযোগ, আর সেখান থেকেই তৈরি হবে ভবিষ্যতে ভালো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ার পথ।মনে রেখো, এসএসসি পরীক্ষায় যে ভালো ফলাফলের সুযোগ থাকে, সেই সুযোগ এইচএসসিতে অনেকটাই কমে যায়। তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করো না।
সৃষ্টিকর্তা তোমাদের সকলের মঙ্গল করুন।
সবাইয়ের জন্য রইল দোয়া ও ভালোবাসা।

17/04/2026

এখানেই স্কুল জীবনের গল্প সমাপ্ত।

শুভকামনা ২০২৬ ব্যাচের জন্য।

Address

Banskhali
RAICHATA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ex-BBCHSIAN Football Festival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category